অসমাপ্ত আত্মজীবনী ত আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়া শেখ বংশে ৷ শেখ বোরহানউদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে । শেখ বংশের যে একদিন সুদিন ছিল তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্ৰীবৃদ্ধি করে আছে। বাড়ির চার ভিটায় চারটা দালান। বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা, যা আমরাও ছোটসময় দেখেছি বিরাট একটা কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত। একটা দালানে আমার এক দাদা থাকতেন । এক দালানে আমার এক মামা আজও কোনোমতে দিন কাটাচ্ছেন । আর একটা দালান ভেঙে পড়েছে, . যেখানে বিষাক্ত সৰ্পকুল দয়া করে আশ্রয় নিয়েছে। এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আজ তাদের অনেকেরই নাই । এই বংশের অনেকেই এখন এ বাড়ির চারপাশে টিনের ঘরে বাস করেন । আমি এই টিনের ঘরের এক ঘরেই জন্মগ্রহণ করি। শেখ বংশ কেমন করে বিরাট সম্পদের মালিক থেকে আস্তে আস্তে ধ্বংসের দিকে গিয়েছিল তার কিছু কিছু ঘটনা বাড়ির মুরুব্বদের কাছ থেকে্ধং আমাদের দেশের চারণ কবিদের গান থেকে আমি জেনেছি। এর অধিকাংশ এ সম্বন্ধে আমার কোন সন্দেহ নাই ৷ শেখ বংশের সব গেছে, শুধু আজু স্মৃতি ও পুরানো শেখ বোরহানউদ্দিন কোথা থেকে কিভাবে এ র তীরে এসে বসবাস করেছিলেন ঠলির বয়স দুইশত বৎসরেরও বেশি র র্ক্লষের কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে শেখ বোরহানউদ্দিনের ছেলের €ৃনর্থবা দু'এক পুরুষ পরে দুই ভাইয়ের ইতিহাস পাওয়া যায়। এঁদের সম্বন্ধে আজও শোনা যায়। এক ভাইয়ের নাম শেখ কুদরতউল্লাহ, আর এ ডু নোম শেখ একরামউল্লাহ। আমরা এখন যারা আছি তারা এই দুই ₹৫৪। এই দুই ভাইয়ের সময়েও শেখ বংশ যথেষ্ট অর্থ ও সম্পদের অধিকারী রর সাথে সাথে তাদের বিরাট ব্যবসাও ছিল। সরদার, আচার-বিচার তিনিই করতেন। দখল করে এবং কলকাতা বন্দর গড়ে তোলে ৷ ইংরেজ কুঠিয়াল সাহেবরা এই দেশে এসে নীল চাষ শুরু করে। শেখ কুদরতউল্লাহ সম্বন্ধে একটা গল্প আজও অনেকে বলাবলি করে থাকে এবং গল্পটা সত্য । খুলনা জেলার আলাইপুরে মি. রাইন নামে একজন ইংরেজ কুঠিয়াল সাহেব নীল চাষ শুরু করে এবং একটা কুঠি তৈরি করে? আজও সে কুঠিটা আছে। শেখদের নৌকার বহর ছিল। সেইসব নৌকা মাল নিয়ে কলকাতায় যেত ৷ মি. রাইন নৌকা আটক করে মাঝিদের দিয়ে কাজ করাত এবং অনেক দিন পর্যন্ত আটক রাখত ৷ শুধু শেখদের নৌকাই নয় অনেকের নৌকাই আটক রাখত । কেউ বাধা দিলে অকথ্য অত্যাচার করত। তখনকার দিনের ইংরেজের অত্যাচারের কাহিনী প্রায় সকলেরই জানা আছে। শেখরা
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।