অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

১১২ অসমাপ্ত আত্মজীবনী পাকিস্তান হওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় রেসিডেপিয়াল বিশ্ববিদ্যালয় ছিল। এখন এটাই পূর্ব বাংলার একমাত্র বিশ্ববিদ্যালয় ছাত্র অনেক বেড়ে গিয়েছিল। কর্মচারীদের সংখ্যা বাড়ে নাই। তাদের সারা দিন ডিউটি করতে হয়। পূর্বে বাসা ছিল, এখন তাদের বাসা প্রায়ই নিয়ে যাওয়া হয়েছে, কারণ নতুন রাজধানী হয়েছে, ঘরবাড়ির অভাব ৷ এরা পোশাক পেত, পাকিস্তান হওয়ার পরে কাউকেও পোশাক দেওয়া হয় নাই । চাউলের দাম ও অন্যান্য জিনিসের দাম বেড়ে গেছে ৷ চাকরির কোনে! নিশ্চয়ত!ও ছিল না ইচ্ছামত তাড়িয়ে দিত, ইচ্ছামত চাকরি দিত। আমি তাদের বলেছিলাম, প্রথমে সংঘবদ্ধ হোন, তারপর দাবিদাওয়া পেশ করেন, তা নাহলে কর্তৃপক্ষ মানবে না। তারা একটা ইউনিয়ন করেছিল, একজন ছাত্র তাদের সভাপতি হয়েছিল । আমি আর কিছুই জানতাম না। জেলায় জেলায় ঘুরছিলাম। ঢাকায় এসে যখন শুনলাম, এরা ধর্মঘট করেছে তখন বুঝতে ব থক দাবি মানতে অস্বীকার করেছে। তবু এত তাড়াতাড়ি ধর্মৃঘটে১খীওয়া উচিত হয় নাই। কারণ, এদের কোনো ফান্ড নাই৷ মাত্র কয়েকদিন ©. করেছে। কিন্তু কি করব এখন আর উপায় নাই । সকালে বিশ্ববিদ্যালয়ে ধা রা এদের প্রতি সহানুভূতিতে ধর্মঘট শুরু করে দিয়েছে। কর্মচারীরা দু ঘরকরেছিল। ছাত্ররাও করেছিল। আমি কয়েকজন ছাত্রনেতাকে নিয়ে ভাইস-চ্যা ঈীহেবের কাছে দেখা করতে যেয়ে তাকে সব বুঝিয়ে বললাম ৷ বিশ্ববিদ্যালয় 7 চল কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করে দেবেন ঠিক করেছেন ৷ বিকেলে চর হক হল, সলিমুল্লাহ মুসলিম হলের ভিপিদের দেন, ওদের ন্যায্য দাত কাউকেও চাকরি ৫ ২৯ র কাহ থেকে আদায় করে দিতে চেষ্টা করবেন এবং করবেন না এবং শাস্তিমূলক ব্যবস্থা কারও বিরুদ্ধে গ্রহণ হয়েছিল, ৮5255 না এবং আমি কর্তৃপক্ষের কাছে ওদের ন্যায্য দাবি মানাতে চেষ্টা করব ৷" আমরা তার কথায় বিশ্বাস স্থাপন করে বিশ্ববিদ্যালয়ে ফিরে এলাম, তখন বিকাল তিনটা বেজে গিয়েছে ৷ আমরা ওদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঘোষণা করলাম, কাল থেকে ছাত্ররা ধর্মঘট প্রত্যাহার করবে ৷ কারণ বহু কর্মচারীও ধর্মঘট প্রত্যাহার করবে; ভাইস-চ্যান্সেলরের আশ্বাস পেয়ে তারা রাজি হয়েছে অনেক কর্মচারী দূরে দূরে থাকে, সকলকে খবর দিতে বললাম, যতদূর সম্ভব । পরের দিন ছাত্ররাও ক্লাসে যোগদান করেছে; কর্মচারীরাও অনেকেই যোগদান করেছে। যারা বারটার মধ্যে এসে পৌঁছাতে পেরেছে তাদের কর্তৃপক্ষ গ্রহণ করেছে । আর যারা বারটার পরে এসেছে তাদের যোগদান করতে দেওয়া হয় নাই। অনেককে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকেও আসতে হয়েছিল । শতকরা পঞ্চাশজন কর্মচারী দেরি করে আসতে বাধ্য হয়েছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে খবর দিয়ে তাদের আনাতে হয়েছিল ৷ আমাকে ও আমার সহকর্মীদের কাছে কর্মচারীরা এসে

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।