অসমাপ্ত আত্মজীবনী ১১১ এই মহকুমায় এসডিও হিসাবে অনেক ভাল কাজ করার জন্য জনপ্রিয় ছিলেন । আমরা উপস্থিত হয়ে দেখলাম এন. এম. খান ও আব্বাসউদ্দিন সাহেবকে দেখবার জন্য হাজার হাজার লোক সমাগম হয়েছে। বাংলার গ্রামে গ্রামে আব্বাসউদ্দিন সাহেব জনপ্রিয় ছিলেন। জনসাধারণ তার গান শুনবার জন্য পাগল হয়ে যেত। তার গান ছিল বাংলার জনগণের প্রাণের গান৷ বাংলার মাটির সাথে ছিল তার নাড়ির সম্বন্ধ ৷ দুঃখের বিষয়, সরকারের প্রচার দপ্তরে তার মত গুণী লোকের চাকরি করে জীবিকা অর্জন করতে হয়েছিল ৷ সভা শুরু হল, রফিকুল হোসেন সাহেবের অনুরোধে আমাকেও বক্তৃতা করতে হল। আমি জনাব এন. এম. খানকে সম্বোধন করে বক্তৃতায় বলেছিলাম, “আপনি এদেশের অবস্থা জানেন। বহুদিন বাংলাদেশে কাজ করেছেন, আজ ফুড ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল আপনি, একবার বিবেচনা করে দেখেন এই দাওয়ালদের অবস্থা এবং কি করে এরা বাচবে! সরকার তো খাবার দিতে পারবে না--যখন পারবে না, তখন এদের মুখের ড় নিতেছে কেন?” দাওয়ালদের নানা অসুবিধার কথা বললাম, জনসাধারণকে, করলাম, স্কুলকে সাহায্য করতে । জনাব খান আশ্বাস দিলেন তিনি দে চেষ্টা করবেন। তিনি সন্ধ্যায় চলে যাবার পর গানের আসর বসল। সাহেব, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রং আসর চলল ৷ আব্বাসউদ্দিন বাড়ি রটে । রফিক সাহেবের ভাইরাও সকলেই আমার সাথে জেলও খেটেছে। পরের ই য় আমরা রওয়ানা করলাম, আশুগঞ্জ স্টেশনে ট্রেন ধরতে । পথে পথে গান চ টা তার নিজের গলায় না শু র একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তু ছল, নদীর ঢেউগুলিও যেন তার গান শুনছে। তারই শিষ্য সোহরাব হোসে তার নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাসউদ্দিন সাহেবের একজন ভর্ত/হয়ে পড়েছিলাম । তিনি আমাকে বলেছিলেন, “মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্ৰ চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি, সভ্যতা সব শেষ হয়ে যাবে । আজ যে গানকে তুমি ভালবাস, এর মাধুৰ্য ও মর্ধাদাও নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে।” আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম ৷ ১ আমরা রাতে ঢাকা এসে পৌঁছালাম। ১৫০ নম্বর মোগলটুলীতে যেয়ে শুনলাম, বিশ্ববিদ্যালয়ের নিম্ন বেতনভোগী কর্মচারীরা ধর্মঘট শুরু করেছে এবং ছাত্ররা তার সমর্থনে ধর্মঘট করছে। নিম্ন বেতনভোগী কর্মচারীরা বহুদিন পর্যন্ত তাদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন করেছে একথা আমার জানা ছিল। এরা আমার কাছেও এসেছিল।
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।