অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

১১০ ৰ" অসমাপ্ত আত্মজীবনী জেলা ত্যাগ করার জন্য সরকার হুকুম দিল। অনেক জেলায় ছাত্রদের উপর অত্যাচার শুরু হয়েছিল এবং গ্রেফতারও করা হয়েছিল ৷ ১৯৪৯ সালে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে দিনাজপুরেও ছাত্রদের গ্রেফতার করা হয়েছিল ৷ জেলের ভিতর দবিরুল ইসলামকে ভীষণভাবে মারপিট করেছিল-_যার ফলে জীবনের তরে তার স্বাস্থ্য নষ্ট হয়েছিল ৷ ছাত্ররা আমাকে কনভেনর করে ‘জুলুম প্রতিরোধ দিবস’ পালন করার জন্য একটা কমিটি করেছিল। একটা দিবসও ঘোষণা করা হয়েছিল ৷ পূর্ব বাংলার সমস্ত জেলায় জেলায় এই দিবসটি উদ্যাপন করা হয়। কমিটির পক্ষ থেকে ছাত্রবন্দিদের ও অন্যান্য বন্দিদের মুক্তি দাবি করা হয় এবং ছাত্রদের উপর হতে শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করতে অনুরোধ করা হয়। এই প্রথম পাকিস্তানে রাজনৈতিক বন্দিদের মুক্তির আন্দোলন এবং জুলুমের প্রতিবাদ । এর পূর্বে আর কেউ সাহস পায় নাই । তখনকার দিনে আমরা কোনো সভা বা শোভাযাত্রা করতে গেলে একদল গুণ্ডা ভাড়া করে আমাদের মাযরগিট কর! হত এবং সভা ভাঙার চেষ্টা ন আর নিলা রমিত ৰণ উদ পিয়ে মারপিট করেই জনমত দাবাতে পারবেন ৷ এ পন্থা যে কোনোদিন সফল হয় নাই, আর হতে পারে না-_এ শিক্ষা তারা ইতিহাস পড়ে শিখতে চেষ্টা করেন নাই। এই সময় ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগর থানার কৃষ্ণনগরে জনাব রফিকুল হোসেন এক সভার আয়োজন করেন-_কৃষ্ণনগর হাইস্কুলের ছ্বারোদঘাটন করার জন্য । আর্থিক সাহায্য পাওয়ার জন্য জনাব এন. এম. খান সিএসপি তখনকার ফুড ডিপার্টমেন্টের ডাইরেক্টর জেনারেল ছিলেন, তাকেই নিমন্ত্রণ করা হয়েছিল, তিনি রাজিও হয়েছিলেন। সেখানে বিখ্যাত গায়ক আব্বাসউদ্দিন আহম্মদ, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন আহম্মদ গান গাইবেন ৷ আমাকেও নিমন্ত্রণ করা হয়েছিল ৷ জনাব এন. এম. খান পাকিস্তান হওয়ার পূর্বে

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।