অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ঢ় ১০৯ গেলে বললেন, “তোমার উপরও অত্যাচার আসছে। এরা পাগল হয়ে গেছে ৷ শাসন যদি এইভাবে চলে বলা যায় না, কি হবে!” আমি বলল'ম, "স্যার, চিন্তা করবেন না, অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দীড়াবার শক্তি খোদা আমাকে দিয়েছেন। আর সে শিক্ষা আপনার কাছ থেকেই পেয়েছি।” এই অত্যাচারের প্রতিবাদ করার মত ক্ষমতা তখন আমাদের ছিল না। আর আমর প্রস্তুতও ছিল'ম না। ছাত্ররা সামান্য প্রতিবাদ করেছিল ৷ নেতৃত্ব দেওয়ার মত কেউ আমাদের ছিল না ৷ আমরা যদি ঝাপিয়ে পড়তে পারতাম, নিশ্চয়ই সাড়া পেতাম ৷ জনসাধারণ শহীদ সাহেবকে ভালবাসতেন ৷ আমরা কয়েকজন প্রস্তাব করলে ঢাকার পুরানা নেতারা নিষেধ করলেন। আমরা ঢাকায় নতুন এসেছি, পরিচিত হতেও পারি নাই ভালভাবে । মওলানা ভাসানী এ জাহাজেই চলে গেলেন এবং সভায় যোগদান করেছিলেন। এদিন যদি শামসুল হক সাহেব ঢাকায় থাকতেন তবে আন্দোলন আমরা করতে পারতাম বলে আমার বিশ্বাস ছিল। এসে প্রধানমন্ত্রী হতে অনুরোধ করেছিলেন ৷ তিনি র হন । গণপরিষদে একটা নতুন আইন পাস করে শহীদ সাহেবকে গণপরিষদ বর ও মলে এ পন সং গড়ে উঠতে লাগল । সরকারি ধস্যলৌর্টনা করেছিল। কোন বিরুদ্ধ দল পাকিস্তানে না থাকায় সরকার ড় এ্কনায়কত্বের দিকে চলছিল । প্রধানমন্ত্রী জনাব লিয়াকত আলী খান সর্বময় ক্ষমতার মালিক হলেন ৷ তিনি কোনো সমালোচনাই সহ্য করতে পারছিলেন না। দুই চারজন কমিউনিস্ট ভাবাপন্ন ছাত্র ছিল যারা সরকারকে পছন্দ করত না । কিন্তু তারা এমন সমস্ত আদর্শ প্রচার করতে চেষ্টা করত যা তখনকার সাধারণ ছাত্র ও জনসাধারণ শুনলে ক্ষেপে যেত । এদের আমি বলতাম, “জনসাধারণ চলেছে পায়ে হেঁটে, আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না, আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত।” তারা তলে তলে আমার বিরুদ্ধাচরণও করত, কিন্তু ছাত্রসমাজকে দলে ভেড়াতে পারত না। এই সময় রাজশাহী সরকারি কলেজে ছাত্রদের উপর খুব অত্যাচার হল । এরা প্রায় সকলেই ছাত্রলীগের সভ্য ছিল। একুশজন ছাত্রকে কলেজ থেকে বের করে দিল এবং রাজশাহী

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।