অসমাপ্ত আত্মজীবনী ১০৭ আর আমিও “কবির ভাই" বলতাম : তিনি গোপালগঞ্জে এসেই অণ্মাকে খবর দিলেন : তার সাথে দেখা করতে যেয়ে দেখি, জেলার পুলিশ সুপারিনটেনডেন্টও উপস্থিত আছেন ৷ আমি তাকে সকল বিষয় বললাম এবং আমাদের দাবিগুলি পেশ করলাম । তিনি আমাকে বললেন, “গভর্নর জেনারেল রাজনীতিবিদ নন, তিনি রাষ্ট্রপ্রধান । কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানের সাথেও জড়িত নন। তিনি তো অতিথি, তাকে অসম্মান করা কি উচিত হবে?" আমি বললাম, "কে বলেছে আপনাকে, যে তাকে অসম্মান করতে চাই! তাকে সকলেই অভ্যর্থনা করবে, শুধু এটুকু কথা তার সাথে আলোচনা করে আমাকে জানিয়ে দেন যে, তিনি হুকুম দিবেন এই অত্যাচার করে টাকা তোলার ব্যাপারে তদন্ত করবেন এবং দোষীকে শাস্তি দিবেন ৷ দ্বিতীয়ত, টাকা তাকেই দেওয়া হবে, আমরা কোনো দাবি করব না; শুধু তিনি টাকাটা কলেজ করতে দিয়ে দেবেন ৷ তিনিই আমাদের কলেজ করে দিবেন ।” কবির সাহেব আমাকে বললেন, “তুমি কথা দাও, কোনো গোলমাল হবে না।” আমি বললাম, “কবির ভাই, আপনি পাগল হয়েছেন! আমি জানি না যে, তিনি প্রধানমন্ত্রী নন, এখন বড়লাট হবে না, আমাদের পক্ষ থেকে ৷ আপনি তার সাথে পরামর্শ করে দশটার মধ্যে, যাতে সকলে মিলে ভালভাবে তাকে অভ পরের দিন সকালবেলা খাজা সাহেবের বজরা গো 7৮৯0 দরকার, তিনি স্বীকার করলেন। */ এর মধ্যে আর একটা ঘট ট্শ। জনসাধারণ মনে করেছে আমাকে গ্রেফতার করে নিয়া গিয়েছে, কারণ (ক তার সরকারি কাপড় পরে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল কর্মীরা শুরু করে এবং পুলিশ কৰ্ডন ভেঙে অগ্রসর হতে 9১ ১১২১৪ , ভীষণ গোলমাল শুরু হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট সাহেবকে খবর দিল, মাকে ঘটনাস্থলে পাঠাতে ৷ আমি দৌড়াতে দৌড়াতে সেখানে উপস্থিত হলাম এবং সকলকে বললাম, “আমাকে গ্রেফতার করে নাই৷ খাজা সাহেব আমাদের দাবিগুলি বিশেষভাবে বিবেচনা করে দেখবেন।” আমি খাজা সাহেবকে দাওয়ালদের অসুবিধার কথা বলবার জন্য ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করেছিলাম । কবির সাহেব নিজেও খুব চিন্তিত ছিলেন দাওয়ালদের ব্যাপার নিয়ে । কারণ ফরিদপুরে যে দুর্ভিক্ষ হবে সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। বিরাট সভা হল, সকলেই গভর্নর জেনারেলকে অভ্যর্থনা করলেন ৷ তিনি মসজিদটার দ্বার উদ্ঘাটনও করেছিলেন । খাজা সাহেব তদন্ত করেছেন কি না জানি না, তবে টাকা তিনি নেন নাই। কলেজ করার জন্য দিয়ে গিয়েছিলেন । ‘জিন্নাহ ফান্ডে'র নামে টাকা তোলা হয়েছিল বলে মোহাম্মদ আলী জিন্নাহর নামেই কলেজ করা হয়েছিল ৷ আজও কলেজটা আছে, ভালভাবে চলছে।
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।