১০৬ অসমাপ্ত আত্মজীবনী আমি খুলনা থেকে গোপালগঞ্জ পৌছালাম ৷ গোপালগঞ্জ শহরে স্টিমার যায় না। দুই মাইল দূরে হরিদাসপুর নামে একটা ছোট্ট স্টেশন পর্যন্ত আসে । হরিদাসপুর থেকে নৌকায় গোপালগঞ্জ যেতে হয়। আমি একটা নৌকায় উঠলাম ৷ মাঝি আমাকে চিনতে পেরেছে । নৌকা ছেড়ে দিয়ে আমাকে বলে, “ভাইজান, আপনি এখন এসেছেন, আমার সর্বনাশ হয়ে গেছে। পাচজন লোক আমরা, হুকুম এসেছে পাচ টাকা দিতে হবে । দিনভর কোনোদিন দুই টাকা, কোনোদিন আরও কম টাকা উপার্জন করি, বলেন তো পীচ টাকা কোথায় পাই? গতকাল আমার বাবার আমলের একটা পিতলা বদনা ছিল, তা চৌকিদার টাকার দায়ে কেড়ে নিয়ে গেছে।” এই কথা বলে কেঁদে ফেলল ৷ সমস্ত ঘটনা আমাকে আস্তে আস্তে বলল। মাঝির বাড়ি টাউনের কাছেই ৷ সে চালাক চতুরও আছে। শেষে বলে, “পাকিস্তানের কথা তো আপনার কাছ থেকেই শুনেছিলাম, এই পাকিস্তান আনলেন!” আমি শুধু বললাম, “এটা পাকিস্তানের দোষ না ।” গোপালগঞ্জ নেমে আমার বাসায় পৌঁছার সাথে সাথে লোক এসে জমা হতে লাগল, আর সকলের মুখে একই কথা ৷ ব্যবসায়ীরা এল , পুরানা মুসলিম লীগের নেতারা এলেন । আমি বিকেলেই সমস্ত মহৰী পুরানা সহকর্মীদের খবর দিলাম, পরের দিন প্রায় সকলে এসে হাভি আলোচনা সভা করলাম। আমি বললাম, “আমাদের বাধা দিতে হবে। এ র ট্যাক্স না। লোকে ট্যাক্স দিতে বাধ্য, কিন্তু কোন আইনে টাদা জোর করে, ?” আমি পৌঁছাবার পূর্বেই বোধহয় তিন লাখ টাকার মত তুলে ফে হিসাব দিতে পারব না । মহকুমা হাকিম ও মুসলিম লীগ এডহক কমিটি যে টাকা অভ্যর্থনায় খরচ হবে তা বাদ দিয়ে বাকি সমস্ত টাকা খাজা য় করে দেওয়া হবে 'জিন্নাহ ফান্ডের জন্য । যদি সম্ভব হয় কিছু টাকা রাখা হবে ৷ গোপালগঞ্জে একটা ভাল মসজিদ করা হচ্ছিল। দ্ঞ্জমিস্তার্ম, এ টাকা নিতে দেওয়া হবে না। তার অভ্যর্থনায় যা ব্যয় হয়, তা বাদে বাকি টান মসজিদ আর গোপালগঞ্জে কলেজ করার জন্য রেখে দিতে হবে! এর ব্যতিক্রম হলে, আমরা বাধা দেব । দরকার হয় সভায় গোলমাল হবে । এ খবর চলে গেল সমস্ত মহকুমায়। টাকা তোলা প্রায় বন্ধ হয়ে গেল। আমার পৌঁছার সাথে সাথে জনসাধারণের সাহস বেড়ে গেল। গোপালগঞ্জের জনসাধারণ আমাকেই দেখেছে পাকিস্তান আন্দোলন করতে ৷ এরা আমাকে ভালবাসে । আমার সাথে এক যুবক কর্মীবাহিনী ছিল, যারা আমার হুকুম পেলে আগুনেও ঝাপ দিতে পারত। খাজা সাহেব পৌঁছাবার দুই দিন পূর্বে মহকুমা হাকিম জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে পরামর্শ করলেন এবং আমাকে গ্রেফতার করা যায় কি না অনুমতি চাইলে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধ করে বলে দিলেন, তিনি একদিন পূর্বেই উপস্থিত হবেন এবং আমার সাথে আলাপ করবেন। জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন মি. গোলাম কবির ৷ তিনি খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ ছিলেন, কলকাতা থেকে আমাকে চিনতেন ৷ আমাকে ‘তুমি’ বলে কথা বলতেন,
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।