অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আতুজীবনী ১০৫ আকবর", ‘পাকিস্তান জিন্দাবাদ’ ধ্বনি দিয়ে নৌকা ছেড়ে দিল ধান নিয়ে। দশ-পনের মাইল চলার পরে পুলিশ বাহিনী লঞ্চ নিয়ে তাদের ধাওয়া করে বাধা দিল, শেষ পৰ্যন্ত গুলি করে তাদের থামান হল ৷ দাওয়ালরাও বাধা দিয়েছিল, কিন্তু পারে নাই । জোর করে নদীর পাড়ে এক মাঠের ভিতর সমস্ত ধান ন'মান হয়েছিল এবং লোকদের তাড়িয়ে দেওয়া হয়েছিল। যদিও সরকারি গুদামে সে ধান ওঠে নাই ৷ পরের দিন ভীষণভাবে বৃষ্টি হয়ে সে ধান ভেসে যায়। আমি খবর পেয়ে খুলনা এলাম, তখনও অনেক নৌকা আটক রয়েছে ধানসহ। এই সময় দাওয়ালদের নিয়ে সভা করে জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে শোভাযাত্রা সহকারে উপস্থিত হলাম । জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন প্রফেসর মুনীর চৌধুরীর বাবা জনাব আবদুল হালিম চৌধুরী ৷ তিনি আমার সাথে আলাপ করলেন এবং বললেন, টেলিগ্রাম করবেন সমস্ত অবস্থা জানিয়ে ৷ আমি দাওয়ালদের নিয়ে ফিরে আসলাম । আমি নিজেও টেলিগ্রাম করলাম ৷ দাওয়ালদের বললাম, ভবিষ্যতে যেন তারা এভাবে আর ধান কাটতে না আসে, রা পি খা, নাল তা কারণ, NS তি এই সময় আরেকটা অত্যাচার একটা ফান্ড খোলে । যে যা পারে করবে এই হল হুকুম । ‘জিন্নাহ ফান্ডে' টাকা দিতে কেউই আপত্তি করেছে কৃ 4 জানা নাই । যাদের অর্থ আছে তারা খুশি হয়েই দান করেছে৷ অনেক গরিবৃত্ব+জ্জীহ ফান্ডে’ টাকা দিয়াছে। কিন্তু কিছু সংখ্যক অফিসার সরকারকে খুশি করার ৰ্জারজুলুম করে টাকা তুলতে শুরু করেছিল। যে মহকুমা অফিসার বেশি টবে , তিনি ভেবেছেন তাড়াতাড়ি প্রমোশন পাবেন ৷ আমার মহৰ ভীষণ রূপ ধারণ করেছিল। খাজা সাহেব গোপালগঞ্জ আসবেন কার মহকুমা হাকিম সভা করে এক অভ্যর্থনা কমিটি গঠন করেছেন। যেখানে ঠিক করেছে যে গোপালগঞ্জ মহকুমায় প্রায় ছয় লক্ষ লোকের বাস, মাথাপ্রতি এক টাকা করে দিতে হবে, তাতে ছয় লক্ষ টাকা উঠবে ৷ আর যাদের বন্দুক আছে, তাদের আলাদাভাবে দিতে হবে ৷ ব্যবসায়ীদের তো কথাই নাই ৷ বড় নৌকাপ্রতিও প্রত্যেককে দিতে হবে ৷ তিনি সমস্ত ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টদের হুকুম দিয়েছেন, যে না দিবে তাকে শাস্তি ভোগ করতে হবে । চারিদিকে জোরজুলুম শুরু হয়েছে। চৌকিদার, দফাদার নেমে পড়েছে । কারও গরু, কারও বদনা, থালা, ঘটিবাটি কেড়ে আনা হচ্ছে। এক ব্রাসের রাজতৃ। জনাব ওয়াহিদুজ্জামান সাহেবই নাজিমুদ্দীন সাহেবকে দাওয়াত করে এনেছেন। এখন তিনি মুসলিম লীগে আছেন। গোপালগঞ্জ মুসলিম লীগ যারা ১৯৪৭ সাল পর্যন্ত করেছেন, এখন আর তারা নাই । এডহক কমিটি করা হয়েছে। মহকুমা হাকিম সাহেবের সাথে যোগসাজশে তারা কাজ করেছে।

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।