১০৪ অসমাপ্ত অত্মজীবনী ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা জেলার হাজার হাজার লোক এই ধানের উপর নির্ভর করত। দাওয়ালরা যখন ধান কাটতে যায়, তখন সরকার কোনো বাধা দিল না । যখন তারা দুই মাস পৰ্যন্ত ধান কেটে তাদের ভাগ নৌকায় তুলে রওয়ানা করল বাড়ির দিকে তাদের বুভুক্ষ মা-বোন, স্ত্রী ও সন্তানদের খাওয়াবার জন্য, যারা পথ চেয়ে আছে, আর কোনো মতে ধার করে সংসার চালাচ্ছে__কখন তাদের, স্বামী, ভাই, বাবা ফিরে আসবে ধান নিয়ে, পেট ভরে কিছুদিন ভাত খাবে, এই আশায়--তখন নৌকায় রওয়ানা করার সাথে সাথে তাদের পথ রোধ করা হল । ‘ধান নিতে পারবে না, সরকারের হুকুম’, ধান জমা দিয়ে যেতে হবে, নতুবা নৌকাসমেত আটক ও বাজেয়াপ্ত করা হবে। সহজে কি ধান দিতে চায়? শেষ পৰ্যন্ত সমস্ত ধান নামিয়ে রেখে লোকগুলিকে ছেড়ে দেওয়া হল। এ খবর পেয়ে আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব হল না। আমি এর তীব্র প্রতিবাদ করলাম । সভা করলাম, সরকারি কর্মচারীদের সাথে সাক্ষাৎও করলাম কিন্তু কোনো ফল হল না। এদিকে খোন্দকার মোশতাক আহমদ এই কর্ডনের বিরুদ্ধে প্রতিবাদ সভা শুরু২করেছে বলে আমি খবর পেলাম ৷ অনেক সভা-সমিতি, অনেক প্রস্তাব করলাম না। এই লোকগুলি দিনমজুর ৷ দুই মাস পর্যন্ত যে শ্রম দিল, তার মজুরি না। আর মহাজনদের কাছ থেকে যে টাকা ধার করে এনেছিল এই জন্য, খালি হাতে ফিরে যাওয়ার পরে দেনার দায়ে ভিটাবাড়িও এ রকমের শত শত ঘটনা আমার জেলার অনেক নৌকার ব্যবসায়ী চিত কবৰ তাও বন্ধ হল এবং অনেক লোক নৌকায় খেটে খেত তারাও বেকার হয়ে গড়ন্ধ১ঞদৈর মধ্যে অনেকেই আজ রিকশা চালায় । একমাত্র হাজার লোক খুলনা, যশোর ও অন্যান্য জায়গায় রিকশা র জীবিকা নির্বাহ করার চেষ্টা করতে লাগল । আমরা যখন শুরু করলাম, সরকার হুকুম দিল ধান কাটতে যেতে । এদিকে ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা নৌকায় করে ধান-চাউল এ সমস্ত জেলা এবং সেই গুদাম থেকে কর্মচারীরা একটা রসিদ দেবে, দাওয়ালরা দেশে ফিরে এসে সেই পরিমাণ ধান নিজের জেলার নিকটতম গুদাম থেকে পাবে ৷ দাওয়ালরা ধান কাটতে না গেলে একমাত্র খুলনা জেলায়ই অর্ধেক জমির ধান পড়ে থাকবে, একথা সরকার জানত। ১৯৪৮ সালের শেষে অথবা ১৯৪৯ সালের প্রথম দিকে এই হুকুম সরকার দিল । দুঃখের বিষয়, ধান গুদামে নেওয়া হয়েছিল, কিন্তু অধিকাংশ দাওয়াল ফিরে এসে ধান পায় নাই। কোন রকম পাকা রসিদ ছিল না, সাদা কাগজে লিখে দিয়েই ধান নামিয়ে রাখত | সেই রসিদ নিয়ে দেশের গুদামে গেলে গালাগালি করে তাড়িয়ে দিত ৷ অথবা সামান্য কিছু ব্যয় করলে কিছু ধান পাওয়া যেত ৷ এতে দাওয়ালরা সর্বস্বান্ত হয়ে গেল। এই সময় একটা ঘটনা ঘটে গেল খুলনায় ৷ ফরিদপুর জেলার দাওয়ালদের প্রায় দুইশত নৌকা আটক করল ধানসমেত। তারা রাতের অন্ধকারে সরকারি হুকুম না মেনে “আল্লাহু
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।