অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ১০১ আলী সাহেবের বাড়িতে এসে আমাদের সমস্ত ঘটনা বললেন এবং তিনি যে বার্মা যেতে রাজি হয়েছেন, সেকথাও জানালেন ৷ কিছুদিন পরে ডা. মালেকও মন্ত্রিত্ব পাবেন বলে ঠিক হল। শেষ পর্যন্ত তোফাজ্জল আলী সাহেব বাকি ছিলেন। তিনি একদিন আমাকে বললেন, “মুজিব দেখলে তো, মোহাম্মদ আলী সাহেব চলে গেলেন, ডা. মালেকও মন্ত্রী হয়ে যাচ্ছে, আমাকেও ডেকেছে মন্ত্রিতি নিতে । কি করি বল তো? একলা তো আর বাইরে থেকে কিছু করা যাবে না ৷ তোমার মত আমার নেওয়া দরকার ৷!” আমি দেখলাম, তাকে বাধা দিয়ে আর কি হবে? সকলেই তো নাজিমুদ্দীন সাহেবের দলে মিলে গেছে । আমি তাকে বললাম, “তবুও তো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ । আর কেউ তো জিজ্ঞাসাও করল না। কি আর আপনি একলা করতে পারবেন, মন্ত্রিত্‌ নিয়ে নেন, আমরা সংগ্রাম চালিয়ে যাব৷ যে আদর্শ ও পাকিস্তানের জন্য সংগ্রাম করেছি, সে আদর্শ কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন চালাব।” তিনি ষেআমাকে জিজ্ঞাসা করেছিলেন, এই ভদ্রতার জন্য তাকে আমি শ্রদ্ধা করেছি এবং থে আমার সম্বন্ধ কোনোদিন নষ্ট হয় নাই । তিনিও আমাকে সকল সময়ই, মত দেখেছেন। যদিও পরে আমরা দুইজন দুই রাজনৈতিক দলে হল) মওলানা আকরম খাঁ সাহেবের বিবৃতির পরে্বৃ্ের্আামরা মুসলিম লীগের সদস্য ধাকলাম না অৰ্থাৎ আয়াদের মুসলিম জীয় বি পি দেওয়া হল। আমাদের উদেশ্য কিন্তু মওলানা সাহেব এক সিট নিজে এবং এক করে এমএলএ হলেন। পরে নির্বাচনী হিসাব আমাদের ভাষা অ র সময় মওলানা সাহেব সমর্থন করেছিলেন । টাঙ্গাইলে মুসলিম লীগ কর্মীদের এক সভা ডাকা হল, কি করা যায় ভবিষ্যতে! আলোচনা হবার পরে ঠিক হল, আরেকটা সভা করা হবে নারায়ণগঞ্জে । সেখানে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে ৷ মওলানা ভাসানী, আবদুস সালাম খান, আতাউর রহমান খান, শামসুল হক সাহেব আরও অনেক মুসলিম লীগ কর্মী ও নেতা যোগদান করবেন বলে ঠিক হল। সভার আয়োজন করেছিল সালমান আলী, আবদুল আউয়াল, শামসুজ্জোহা ও আরও অনেকে । খান সাহেব ওসমান আলী এমএলএও সমর্থন দিয়েছিলেন । সভার পূর্বে ১৪৪ ধারা জারি করা হল। আমরা পাইকপাড়া ক্লাবে সভা করলাম। বিভিন্ন জেলার অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন । এই সময় শামসুজ্জোহার উপর মুসলিম লীগের ভাড়াটিয়া গুপ্তারা আক্রমণ করেছিল । দুঃখের বিষয়, এই কর্মীরাই নারায়ণগঞ্জে মুসলিম লীগ গঠন করেছিল এবং পাকিস্তান আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল ৷ এখন যারা এদের উপর আক্রমণ করেছিল তাদের প্রায় সকলেই পাকিস্তান ও মুসলিম লীগের বিরুদ্ধে ছিল। প্রত্যেক জেলা

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।