অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

স্ধুবান্ধবরা বলে, “তোমার জীবনী লেখ" । সহকর্মীরা বলে, “রাজনৈতিক জীবনের ঘটনাগুলি লিখে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে ৷” আমার সহধর্মিণী একদিন জেলগেটে বসে বলল, “বসেই তো আছ, লেখ তোমার জীবনের কাহিনী ।” বললাম, “লিখতে যে পারি না; আর এমন কি করেছি যা লেখা যায়! আমার জীবনের ঘটনাগুলি জেনে জনসাধারণের কি কোনো কাজে লাগবে? কিছুই তো করতে পারলাম না। শুধু এইটুকু বলতে পারি, নীতি ও আদর্শের জন্য সামান্য একটু ত্যাগ স্বীকার করতে চেষ্টা করেছি একদিন সন্ধ্যায় বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে জগ্যাদািস্ৃতইব চলে গেলেন ৷ ঢাকা কেন্দ্ৰীয় কারাগারের ছোট্ট কোঠায় বসে বসে চেয়ে ভাবছি, সোহরাওয়াদী সাহেবের কথা । কেমন হ সাথে আমার পরিচর হল। কেমন করে তার সান্নিধ্য আমি পেয়েছিলাম ৷ কিভাবে রই এবং কেমন করে তার স্নেহ আমি পেয়েছি হঠাৎ মনে হল লিখতে ভাল না পারলে কি? সময় তো কিছু কাটবে ৷ বই ও কর্তান্ধ্‌ থতে পড়তে মাঝে মাঝে চোখ দুইটাও ব্যথা হয়ে যায়। তাই খাতাটা নিয়ে স্ত্রী যার ডাক নাম রেণু-_আমাকে কয়েকটা খাতাও পিয়েছিল। জেল কর্তৃপক্ষ যথারীতি পরীক্ষা করে খাতা কয়টা আমাকে দিয়েছেন । রেণু আরও একদিন জেলগেটে বসে আমাকে অনুরোধ করেছিল । তাই আজ লিখতে শুরু করলাম ।১ য় আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার২ টুঙ্গিপাড়া থামে। আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন ৷ এই ইউনিয়নের পাশেই মধুমতী নদী মধুমতী খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে। টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এতদঞ্চলে পরিচিত। শেখ পরিবারকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য প্রবীণ লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায়।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।