৯৮ অসমাপ্ত আত্মজীবনী দিয়েই চলে আসতে এবং এ্যাসেম্ছলি হাউসের সামনে দাড়িয়ে সকলকে চলে যেতে অনুরোধ করেছিলাম এবং বক্তৃতাও করেছিলাম, একথা কেউ জানেন কি না? যা হোক, এখানেই শেষ হয়ে গেল, আর বেশি আলোচনা হল না এবং সিদ্ধান্ত হল আপাতত আমাদের আন্দোলন বন্ধ রাখা হল ৷ কারণ, কয়েকদিনের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম ঢাকায় আসবেন পাকিস্তান হওয়ার পরে ৷ তাকে সম্বর্ধনা জানাতে হবে ৷ আমরা ছাত্ররাও সম্বর্ধনা জানাব । প্রত্যেক ছাত্র যাতে এয়ারপোর্টে একসাথে শোভাযাত্রা করে যেতে পারে তার বন্দোবস্ত করা হবে ৷ রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন শুধু ঢাকায়ই সীমাবদ্ধ ছিল না। ফরিদপুর ও যশোরে কয়েক শত ছাত্র গ্রেফতার হয়েছিল। রাজশাহী, খুলনা, দিনাজপুর ও আরও অনেক জেলায় আন্দোলন হয়েছিল ৷ নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ চেষ্টা করেছিল এই আন্দোলনকে বানচাল করতে, কিন্তু পারে নাই । এই আন্দোলন ছাত্ররাই শুরু করেছিল করতে বদ্ধপরিকর-_বিশেষ করে সরকারি কর্মচারীরাও দলা লা কলেজে একদল গুপ্তা আক্রমণ করলে পলাশী ব CO ৷ সারি কর্মচারীর এসে তাদের বাধা দিয়েছিল । যার ফলে গুপ্তারা মার (র্থয্লেট্রাগতে বাধ্য হয়েছিল । পরে দেখা ক পরিবর্তন হয়ে গেছে। সরকার ক হিন্দু ছাত্ররা পায়জামা পরে এসে এই হৰি হয়েছিল তাৰ মধ্যে একজনও হিন্দু ছল তার মধ্যেও একজন হিন্দু ছিল না। তবু তখন ন 95৪ ও রাষ্ট্রদ্রোহী'_-এই কথাগুলি বলা ফু প শতকরা ছাঞ্জান ভাগ লোকের মাতৃভাষা । তাই বাংলাই একমাত্র রাষ্ট্রভাষা হওয়া উচিত ৷ তবুও আমরা বাংলা ও উর্দু দুইটা রাষ্ট্রভাষা করার দাবি করেছিলাম। পাঞ্জাবের লোকেরা পাঞ্জাবি ভাষা বলে, সিন্ধুর লোকেরা সিন্ধি ভাষায় কথা বলে, সীমান্ত প্রদেশের লোকেরা পশতু ভাষায় কথা বলে, বেলুচরা বেলুচি ভাষায় কথা বলে। উর্দু পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা নয়, তবুও যদি পশ্চিম পাকিস্তানের ভায়েরা উর্দু ভাষার জন্য দাবি করে, আমরা আপত্তি করব কেন? যারা উর্দু ভাষা সমর্থন করে তাদের একমাত্র যুক্তি হল উৰ্দু ‘ইসলামিক ভাষা' । উর্দু কি করে যে ইসলামিক ভাষা হল আমরা বুঝতে পারলাম না। দুনিয়ার বিভিন্ন দেশের মুসলমানরা বিভিন্ন ভাষায় কথা বলে। আরব দেশের লোকেরা আরবি বলে৷ পারস্যের লোকেরা ফার্সি বলে, তুরস্কের লোকেরা তুর্কি ভাষা বলে, ইন্দোনেশিয়ার লোকেরা ইন্দোনেশিয়ান ভাষায় কথা বলে, মালয়েশিয়ার লোকেরা মালয়া ভাষায় কথা বলে, চীনের মুসলমানরা চীনা ভাষায় কথা বলে ৷ এ সম্বন্ধে অনেক যুক্তিপূৰ্ণ কথা বলা চলে ।
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।