অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অসমাপ্ত আত্মজীবনী ৯৫ বোনেরা বেরিয়ে এসেছে ! আর বাংলাকে রাষ্ট্রভাষা না করে পারবে না।” হক সাহেব আমাকে বললেন, “তুমি ঠিকই বলেছ, মুজিব ৷” আমাদের ১১ তারিখে জেলে নেওয়া হয়েছিল, আর ১৫ তারিখ সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়। জেলগেট থেকে শোভাযাত্রা করে আমাদের সলিমুল্লাহ মুসলিম হলে নিয়ে যাওয়া হল। ১৩ তারিখ সন্ধ্যায় কারাগারের ভিতর একটা গোলমাল হয় । একজন অবাঙালি জমাদার আমাদের ওয়ার্ডে তালা বন্ধ করতে এসেছেন ৷ আমরা আমাদের জায়গায় এই সময় বসে থাকতাম । জমাদার সাহেব এক দুই গণনা করে দেখতেন, আমরা সংখ্যায় ঠিক আছি কি না। হিসাব মিললে বাইরে থেকে তালা বন্ধ করে দিতেন । সন্ধ্যার সময় জেলখানার সমস্ত কয়েদিদের গণনা করে বাইরে থেকে বিভিন্ন ওয়ার্ডে বন্ধ করা হয়। জমাদার কয়েকবার গণনা করলেন, কিন্তু হিসাব ঠিক হচ্ছে না। পাশের আরেকটা রুমেও আমাদের কিছু ছাত্র ছিল, তাদের গণনা ঠিক হয়েছে। ছোট ছোট কয়েকজন ছাত্র ছিল, তারা কারও কথা শুনতে সাহেব রাগ করে ফেললেন এবং কড়া কথা উঠে পড়ল এবং হৈচৈ শুরু করল। আমি ও বসিয়ে দিলাম । জমাদার সাহেব গণনা মি শুক করে। এই সময় আইন বলে কিছুই চাহি করতে পারে, যদিও সুবেদার হাওলাদার তাদের সাথে থাকে। জেলার ও ভে র সাহেবরাও ভিতরের দিকে ছুটতে থাকেন। আমরা কিছুই বুঝর্ডে পারলাম না, কি হয়েছে। যে বাঙালি সিপাহি আমাদের ওখানে ডিউটিতে ছিল সে তালা বন্ধ করে ফেলেছে ৷ জমাদার তার কাছে চাবি চাইল । সে চাবি দিতে আপত্তি করল । এ নিয়ে দুইজনের মধ্যে ধাক্কাধাক্কি হল, আমরা দেখতে পেলাম। সিপাহি চাবি নিয়ে এক দৌড়ে দোতলা থেকে নিচে নেমে গেল ৷ জমাদারের ইচ্ছা ছিল দরজা খুলে সিপাহিদের নিয়ে ভিতরে ঢুকে আমাদের মারপিট করবে । জেলার, ডেপুটি জেলার বা সুপারিনটেনডেন্ট সাহেব ভিতরে আসবার পূর্বেই আমরা বুঝতে পেরে সকলকে তাড়াতাড়ি যার যার জায়গায় বসতে বলে শামসুল হক সাহেব ও আমি দরজার কাছে গিয়ে দাড়ালাম ৷ আমাদের না মেরে ভিতরে যেন কেউ না আসতে পারে এই উদ্দেশ্যে ৷ এ কথাও সকলকে বলে দিলাম যে, আমরা মার না খাওয়া পর্যন্ত কেউ হাত তুলবে না। যদি আমাদের আক্রমণ করে এবং মারপিট করে তখন টেবিল, চেয়ার, থালা, বাটি যা আছে তাই দিয়ে প্রতিরোধ করতে হবে ৷ হক সাহেব ও আমি দুইজনই একপুঁয়ে ছিলাম । নিয়ে ভিতরে আসে এবং থাকে না। সিপাহিরা

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।