অসমাপ্ত আত্মজীবনী by Sheikh Mujibur Rahman
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

অস্মাপ্ত আত্মজীবনী ৯৩ নতুন কর্মী নিয়ে ইডেন বিল্ডিংয়ের দিকে ছুটেছি, এর মধ্যে শামসুল হক সাহেবকে ইডেন বিল্ডিংয়ের সামনে পুলিশ ঘিরে ফেলেছে। গেট খালি হয়ে গেছে । তখন আমার কাছে সাইকেল । আমাকে গ্রেফতার করার জন্য সিটি এসপি জিপ নিয়ে বার বার তাড়া করছে, ধরতে পারছে না। এবার দেখলাম উপায় নাই । একজন সহকর্মী দাড়ান ছিল তার কাছে এবং সাইকেল যাকে দিলাম তাকে বললাম, শীঘ্রই আরও কিছু ছাত্র পাঠাতে ৷ আমরা খুব অল্প, টিকতে পারব না। আমাদের দেখাদেখি আরও কিছু ছাত্র ছুটে এসে আমাদের পাশে বসে পড়ল ৷ আমাদের উপর কিছু উত্তম মধ্যম পড়ল এবং ধরে নিয়ে জিপে তুলল । হক সাহেবকে পূর্বেই জিপে তুলে ফেলেছে বহু ছাত্র গ্রেফতার ও জখম হল । কিছু সংখ্যক ছাত্রকে রাজি ভার বকলা হা তদ 87957514885 সা, ও নেবেন এক হয়ে গেছে না পরিষদের সাথে আলাপ করতে রাজি হলেন। 2558 rs EIR কৰে, ফেছাৰে | সিজন আইনসভা থকে সুপারিশ করবেন: যাতে. কেন্ে নীলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। সমস্ত মামলা উঠিয়ে নিবেন, বন্দিদের মুক্তি দিবেন এবং পুলিশ যে জুলুম করেছে সেই জন্য তিনি নিজেই তদন্ত করবেন ৷ আর কি কি ছিল আমার মনে নাই । তিনি নিজেই হোম মিনিস্টার, আবার নিজেই তদন্ত করবেন এ যেন এক প্রহসন। আমাদের এক জায়গায় রাখা হয়েছিল জেলের ভিতর ৷ যে ওয়ার্ডে আমাদের রাখা হয়েছিল, তার নাম চার নম্বর ওয়ার্ড। তিনতলা দালান । দেওয়ালের বাইরেই মুসলিম গার্লস স্কুল । যে পাঁচ দিন আমরা জেলে ছিলাম সকাল দশটায় মেয়েরা স্কুলের ছাদে উঠে শ্লোগান দিতে শুরু করত, আর চারটায় শেষ করত ৷ ছোট্ট ছোট্ট মেয়েরা একটু ক্লান্তও হত না। রাষ্ট্রভাষা বাংলা চাই” “বন্দি ভাইদের মুক্তি চাই,’ ‘পুলিশি জুলুম চলবে না’--নানা ধরনের শ্লোগান । এই সময় শামসুল হক সাহেবকে আমি বললাম, “হক সাহেব এ দেখুন, আমাদের

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।