অসমাপ্ত আত্মজীবনী ৯১ একটা এডহক কমিটি গঠন করলেন । পাঞ্জাবও ভাগ হয়েছিল, কিন্তু পাঞ্জাব মুসলিম লীগ ভাঙলেন না। সিন্ধুও না, সীমান্তও না, একমাত্র বাংলাদেশ ৷ কারণ, এখানে সোহরাওয়ার্দী সাহেবের সমর্থক বেশি । তাই নতুন করে লীগ গঠন করতে হবে নাজিমুদ্দীন সাহেবের সমর্থকদের নিয়ে । মওলানা আকরম খা সাহেবকে চিফ অর্গানাইজার করলেন ৷ আমরা তাড়াতাড়ি একশত বারজন কাউঙ্সিল সদস্যের দস্তখত নিয়ে একটা রিক্যুইজিশন সভা আহ্বান করার দাবি করলাম। মোহাম্মদ আলী, তোফাজ্জল আলী, ডাক্তার মালেক, আবদুস সালাম খান, এম. এ. সবুর, আতাউর রহমান খান, কামরুদ্দিন, শামসুল হক, আনোয়ারা খাতুন, খয়রাত হোসেন ও অনেকে এতে দস্তখত করলেন ৷ আমি ঘুরে ঘুরে দস্তখত জোগাড় করলাম । দু'একটা জেলায়ও আমাকে যেতে হয়েছিল ৷ রিক্যুইজিশন সভার জন্য যে কয়েকজন সদস্যের দরকার তাদের দস্তখত নিয়ে নোটিশ তৈরি করা হল ৷ মওলানা আকরম খা সাহেবের ভার পড়ল ৷ এই সময় আমাদের আলোচনা সভা জনাব তোফাজ্জেন্ হত । কি করি আমারও লজ্জা করতে লাগল তার সামনে কামরায় ডেকে পাঠালেন। আমি তাকে সালাম ররর হাতে নোটিশ দিলাম এবং তিনি যে নোটিশটা পেলেন তা লিখে দিলে খুশি । মওলানা সাহেব লিখে দিলেন। তিনি আমার সাথে খুব ভাল ব্যবহার করলো আছি জিজ্ঞাসা করলেন ৷ আমি তার কাছ থেকে ভাগতে পারলে বঁ বিদায় নিয়ে ছুটলাম। পরের দিন আজাদ কাগজে এবং যারা দস্তখত করেছে তাদের নাম ছেপে দিলেন এবং এক বিবৃ নত করার ক্ষমতা কারও নাই, কনর সরানা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। এখন তিনি পূৰ্ব পাকিস্তান মুসলিম লীর্খেকি অ্উইক কমিটির সভাপতি ৷ অর্থাৎ আমরা কেউই আর মুসলিম লীগ কাউন্সিলের সভ্য নই $ এভাবে মুসলিম লীগ থেকেও আমরা বিতাড়িত হলাম । অনেকেই চুপ করে গেল, আমরা রাজি হলাম না! শেষ পর্যন্ত চেষ্টা করে দেখব । ৯৫ ফেব্রুয়ারি ৮ই হবে, ১৯৪৮ সাল ৷ করাচিতে পাকিস্তান সংবিধান সভার কেন্সটিটিউয়েন্ট এ্যাসেম্বলি) বৈঠক হচ্ছিল। সেখানে রাষ্ট্রভাষা কি হবে সেই বিষয়ও আলোচনা চলছিল । মুসলিম লীগ নেতারা উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষপাতী ৷ পূর্ব পাকিস্তানের অধিকাংশ লীগ সদস্যেরও সেই মত । কুমিল্লার কংখেস সদস্য বাবু ধীরেন্দ্রনাথ দত্ত দাবি করলেন বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষা করা হোক। কারণ, পাকিস্তানের সংখ্যাগুরুর ভাষা হল বাংলা । মুসলিম লীগ সদস্যরা কিছুতেই রাজি হচ্ছিলেন না! আমরা দেখলাম, বিরাট ষড়যন্ত্র চলছে বাংলাকে বাদ দিয়ে রাষ্ট্রভাষা উৰ্দু করার । পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও তমদ্দুন
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।