আকীদাতুত্ব ভুহাবী টি আরবি-বাংল ইলমের আলোচনা চলছে! ইতোমধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন । জ্ঞান ফিরে আসার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, হে ইবরাহীম! হজের মৌসুমে পাথর নিক্ষেপ করা আরোহী অবস্থায় উত্তম নাকি পদব্রজে উত্তম? ......... এ থেকে বুঝা যায় তিনি জ্ঞান চর্চার প্রতি কত বেশি আগ্থহী ছিলেন । * ইবনে মঈন (র.) বলেন, ইমাম আবূ ইউসূফ ছিলেন সাহেবে ফিক্হ ও হাদীস | তাঁর উত্তাদবৃন্দ : ইমাম আবূ ইউসুফ (র.) যে সকল উত্তাদবৃন্দের কাছ থেকে জ্ঞানার্জনে ধন্য হয়েছেন তাদের অন্যতম কয়েকজন হলেন নিম্নপ- ১. আবূ ইউসুফ রে.) নিজেই বলেন, আমার নিকট সবচেয়ে প্রিয় বস্তু হলো, ইমাম আবূ হানীফা রে.)-এর জ্ঞান চর্চার মজলিস | কেননা তার চেয়ে উন্নততর কোনো ফকীহ আমি দেখিনি । আমি ২৩ বছরকাল তার দরবারে থেকে শরিয়তের জ্ঞান অর্জন করি । এমনকি আমার পিতার মৃত্যুর পর তার জানাজায় শরিক হওয়া ছেড়ে দিয়েছি কিন্তু তার পাঠদীনে অংশগ্রহণ করাকে ছাড়িনি । এছাড়া আরো অন্যান্যদের কাছ থেকে উপকৃত হয়েছি । যথা- ২. আব্বান ইবনে আবী আইয়াশ ৩. আবূ ইসহাক আশ শায়বানী, ৪. ইবনে জুরাইজ আবদুল মালেক, ৫. হেজাঁজ ইবনে আরতাত, ৬. হুসাইন ইবনে দীনার, ৭. আ“মাশ, ৮. আবদুর রহমান ইবনে ছাবেত, ৯. আতা ইবনে সায়েব, ১০. আতা ইবনে আজলাল, ১১. আমর ইবনে দীনার, ১২, আমর ইবনে নাফে+ ১৩. কায়েস ইবনে রবী", ১৪. লাইছ ইবনে সাঈদ, ১৫. মালেক ইবনে আনাস, ১৬. মুজাহিদ ইবনে সাঈদ, ১৭. মুহাম্মদ ইবনে ইসহাক, ১৮. মিসয়ার ইবনে কুদাম, ১৯, ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী প্রমুখ ব্যক্তিবর্গ | তীর ছাত্রবৃন্দ : তার ছাত্রদের অন্যতম হলেন ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ, ইমাম শাফেয়ী ও ইবনে মঈন প্রমুখগণ ৷ রচনাবলি : তিনি যে সকল গ্রন্থ রচনা করে সমগ্র বিশ্ববাসীকে খণী করেছেন তার অন্যতম হলো, আল ইমলা, আল আমানী, আদাবুল কাজি ওয়াল মানাসিক, কিতাবুল আছার, কিতাবুল খাওয়ারিজ ও কিতাবুজ জাকাত । এছাড়া আরো অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন। ইন্তেকাল : তিনি ১৮২ হিজরি সনে ইন্তেকাল করেন। তাঁকে ইমাম আবূ হানীফা (র.)-এর পাশে দাফন করা হয়। ইমাম মুহাম্মদ (র.) : নাম : তার নাম মুহাম্মদ, উপনাম আবৃ আবদুল্লাহ, পিতার নাম আল হাসান । তিনি ১৩২ হিজরি সনে খোরাসানের উপদ্বীপে জন্মগ্রহণ করেন । অতঃপর তার পিতা হাসান সেখান থেকে কুফায় চলে আসেন । আরু এখানেই তার লেখাপড়া জীবনের সূচনা হয় । জ্ঞানার্জন : ইমাম মুহাম্মদ (র.) চৌদ্দ বছর বয়সে বিদ্যার্জন শুরু করেন এবং ফিকহ, তাফসীর, হাদীস ও ইলমে কালাম সম্পর্কে গভীর পাণ্ডিত্ব অর্জন করেন । আবু হানীফা (র.)-এর নিকট চার বছর থাকেন । অতঃপর ইমাম আজম রে.) পরলোক গমন করলে তিনি আবু ইউসূফ (র.)-এর নিকট আসেন ৷ আর জ্ঞানের পূর্ণতা লাভে ধন্য হন । এছাড়া ইমাম মিছয়ার, আওজায়ী, সুফিয়ান সাওরী এবং ইমাম মালেক রে.) থেকে উপকৃত হন । ইমাম মালেক (র.) থেকে তিন বছর জ্ঞানার্জন করেন তিনি বলেন, আমি পিতা হতে
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।