আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

আকাদাতুত্ব তহাবী ২৯ আরবি-বাংলা তর ছাত্রবৃন্দ : ইমাম আজম (র.)-এর শিষ্যত্ব গ্রহণ করে ধন্য হয়েছে অসংখ্য ছাত্র । তাদের মধ্যে যারা স্বীয় চেষ্টা সাধনায় সমগ্র বিশ্বে খ্যাতির শীর্ষে আরোহণ করেছেন তারা হলেন- আবু ইউসূফ, মুহাম্মদ ও জুফার্‌ (র.) প্রমুখ । রচনাবলি : ইমাম আবু হানীফা রে.)-এর লিখিত গ্রন্থ হলো- মুসনাদে আবূ হানীফা, আল ফিকহুল আকবর, ওয়াসিয়্যাতু আবী হানীফা | অনেকে বলে, তিনি কোনো কিতাব লেখেননি ৷ ইন্তেকাল : তিনি হিজরি ১৫০ মোতাবেক ৭৬৭ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন । ইমাম আবূ ইউসূফ (র.) : নাম ও জন্ম : তার নাম ইয়াকৃব ৷ উপনাম আবূ ইউসুফ | পিতার নাম ইবরাহীম । তার বংশের ক্রমধারা- ইয়াকুব ইবনে ইবরাহীম ইবনে হাবীব ইবনে সাঈদ ইবনে বুহাইর ইবনে মু'য়াবিয়া । তিনি ৯৩ হিজরি সনে জন্মগ্রহণ করেন । তার পরদাদা সাঈদ ইবনে বুহাইর একজন সাহাবী ছিলেন । যিনি রাসূলঙ্পং-এর সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ করেন এবং রাসূল তার বীরত্তে খুশি হয়ে মাথায় হাত রেখে দোয়া করেন । হযরত আবু ইউসূফ (র.) ইমাম মালেক (র.) থেকে দুই বছরের বড় ছিলেন । শিক্ষী জীবন : তিনি অল্প বয়সেই ইলমে কুরআন, ইলমে হাদীস ও ইলমে কালাম অর্জন করেন । হযরত আবূ ইউসূফ (র.) বলেন, আমি আবু হানীফা (র.)-এর সাহচর্যে ২৩ বছর ছিলাম এবং তার সাথে ফজরে নামাজ আদায় করতাম । রি | কর্ম জীবন : শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তিনি তখনকার সময়ের L251 ০25 বা 001০1 130০০ তথা প্রধান বিচারপতির পদ অলংকৃত করেন। তিনি অত্যধিক শিক্ষানুরাগী ছিলেন । তাই বিচার কার্য সমাপ্ত করার সঙ্গে সঙ্গেই অপেক্ষমান জ্ঞান অনুসন্ধিৎসু ছাত্রদেরকে পাঠদাঁনে আত্মনিয়োগ করতেন | এভাবেই তিনি আমৃত্যু বিচারকার্য সম্পাদনের সাথে জ্ঞানের সেবা করে গেলেন ৷ তাঁর গুণাবলি : তিনি খুব খোদাভীরু ছিলেন । হেলাল বিন ইয়াহইয়া (র.) তার সম্পর্কে বলেন, তিনি ছিলেন হাফেজে তাফসীর এবং হাঁফেজে ফিকহ | তিনি বড় কারী হওয়া সত্তেও প্রতিদিন ২০০ রাকাত নফল নামাজ পড়তেন । মনীষীদের অভিমত : * তিনি ইসলামি জগতের সর্ব প্রথম ব্যক্তিত্ব যিনি প্রধান বিচারপতি উপাধীতে ভূষিত হয়েছেন । তার সম্পর্কে এতিহাঁসিক ইবনে আবদুল বার বলেন, আমি আবু ইউসুফ (র.) থেকে যোগ্যমান কোনো কাজি দেখি না, যার বিচারকার্য পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তরে সর্বত্র সমানভাবে প্রসিদ্ধি ও সমাদৃত হয়েছে। * একবার তিনি অসুস্থ হওয়ার কারণে আবূ হানীফা (র.) তাকে দেখতে গেলেন । আবু হানীফা (র.) তাকে দেখে বিষন্নতা অনুভব করলেন । অতঃপর আবু হানীফা (র.) কে বিষন্নতার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন ৷ যদি এই যুবক মারা যায় তাহলে বড় একটা জগৎ ধ্বংস হয়ে যাবে | * ইবরাহীম ইবনে জারাহ (র.) বলেন, আমি ইমাম আবু ইউসুফ (র.)-এর মুমূর্য অবস্থায় তাঁর সেবা শ্রশ্রীধা করার জন্য উপস্থিত হই | এমতাবস্থায় আমি দেখলাম তার দরবারে

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।