সখ, তং ক -ত৩৩৩৯ ৮৩৩৭ ২৮ বাংলা বাল্যকাল : রোজা ভি নিজেকে ব্যবসায় নিয়োজিত করেন । পরে জনৈক আলেমের সুপরামর্শে ইলম শিক্ষার প্রতি মনোনিবেশ করেন । শিক্ষা জীবন : সতের বছর বয়সে জ্ঞানার্জন শুরু করেন এবং অল্প সময়েই ইলমে কালাম সম্পর্কে পূর্ণ পাপ্তিত্য অর্জন করেন। অতঃপর কুরআন ও হাদীসের জ্ঞানার্জনে মনৌনিবেশ করেন এবং অল্প দিনেই হাদীস, তাফসীর, নাসিখ ও মানসৃখ এর জ্ঞান পরিপূর্ণভাবেই অর্জনে সক্ষম হন। গুণাবলি : তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ আলেম, আবেদ, অতিশয় বুদ্ধিমান । একাধারে ৩০ বছর রোজা রেখেছেন । ৪০ বৎসর রাতে ঘুমাননি ৷ প্রতি রমজানে ৬১ খতম কুরআন তেলাওয়াত করতেন । হজের এক মৌসুমে তিনি দু'রাকাত নামাজের প্রথম রাকাতে এক পা উঠিয়ে কুরআনের প্রথম অর্ধাংশ এবং দ্বিতীয় রাক'তে অপর পা উঠিয়ে বাকি অর্ধাংশ তেলাওয়াত করেছেন । যেখানে ইন্তেকাল করেছেন সেখানে ১০০০ বার কুরআন খতম করেছেন । তিনি ৯৯ বার আল্লাহ তা'আলাকে স্বপ্নে দেখেছেন । ইমাম আজম সম্পর্কে মনীধীদের মতামত : * ইবনে মোবারক বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে ইমাম আবূ হানীফা ও সুফিয়ান সাওরী (র.) দ্বারা সাহায্য না করতেন তাহলে আমি অন্যান্য সাধারণ লোকদের ন্যায়ই থাকতাম । * ইমাম মালেক (র.) বলেন, যদি কোনো কারণে ইমাম আবু হানীফা এই পাথরের স্তশ্বকে বর্ণে পরিণত করতে চান, তাহলে তিনি যুক্তির নিরিখে তা বর্ণে পরিণত করতে সক্ষম । bl ইমাম শাফেয়ী রে.) বলেন, মানুষ ফিকহের ক্ষেত্রে আবূ হানীফা রে.)-এর পরিবারভুক্ত | আবূ হানীফা হলেন এই পরিবারের কর্তা আর অন্যান্যরা তার পরিবারের সদস্য | * হযরত ইবনে মঈন বলেন, আবু হানীফা হাদীসে সেকাহ স্তরের ব্যক্তিত্বের পদ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন। ফিকহ শাস্ত্রে তার অবদান : মুসলিম বিশ্বের অনন্য ব্যক্তিত্ব ইমাম আজম (র.) ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ৷ তিনিই একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে ইলমে ফিকহকে একটি শান্তর হিসেবে রূপ দেন। তার ৪০ জন সুযোগ্য ছাত্রের সমন্বয়ে একটি ফিকহ বোর্ড গঠন করেন । এ বোর্ডের মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর্যন্ত অক্লান্ত চেষ্টা সাধনা আর পরিশ্রমের পর ফিকহ শাস্ত্রের পূর্ণাঙ্গরূপ দান করেন৷ একটি মাসআলা বোর্ডে পেশ করে মতামত চাইতেন এভাবে তিনি ৯৩ হাঁজীর মাসআলা “কুতুবে হানাফীয়াতে” লিপিবদ্ধ করেন। হাদীস শাস্ত্রে তার অবদান : হাদীস শাস্ত্রে তার উল্লেখযোগ্য অবদান হলো, মুসনাদে ইমাম আবূ হানীফা (র.)। এই কিতাবে বর্ণিত হাদীস সংখ্যা মতান্তরে ৫০০, ৬০০, ৭০০, ১১০০ । তার শিক্ষকবৃন্দ : হযরত ইমাম আজম (র.)-এর সম্মানিত শিক্ষক চার হাজারেরও বেশি । তাদের অন্যতম হলেন, আতা ইবনে আবু রাবাহ, আসেম ইবনে আবু নুজুদ, আলকামা ইবনে মারহিদ প্রমুখ ।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।