আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

আকীদাতুত্‌ ভুহাবী ২২৪ ...আরবি-বাংলা এখন যে মন্দ কাজ সম্পাদন করে আল্লাহকে অসন্তুষ্ট করবে তা তারই অর্জন এবং যে ভালো কাজ সম্পাদন করে আল্লাহকে সন্তুষ্ট করবে তাও তার অর্জন । সেটা অন্য কারো জন্য হবে না; বরং তা নিজের জন্যই হবে ! যেমন আল্লাহ তা'আলা বলেন- ৮৪১৮০ ০774৫ ৮০৮৫1 ০, 5। ৮০ অর্থাৎ মানুষ ভালো কাজের প্রতিদান পাবে, আর মন্দ কাজের শাস্তি পাবে [সূরা বাকারা! অন্য আয়াতে আল্লাহ তা'আলা আরো বলেন- LL 549 LLL LS Le 5 (4১15 অর্থাৎ যে সৎকর্ম করে তা সে নিজের মঙ্গলের জন্যই করে। আর যে মন্দ কাজ করে সে তার অমঙ্গলের জন্যই করে । উপরিউক্ত আয়াতদ্বয় সুস্পষ্ট প্রমাণ করে যে, মানুষ নিজ ইচ্ছায় যে সৎকর্ম সম্পাদন করবে তা তার জন্যই সে করবে । আর যে ব্যক্তি নিজ ইচ্ছায় অসৎ কর্ম করবে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে ! এটাই হলো আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা ৷ এর বিপরীত আকিদা পোষণকারীরা বিপথগামী বলে গণ্য হবে । জাবরিয়াদের মতামত : ্রান্ত মতবাদী জাবরিয়া সম্প্রদায় বলে যে, মাখলুক যেসব কাজকর্ম করবে সবই আল্লাহ তাআলার উপর বর্তাবে । মানুষ যা কিছু করে সবই আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয় এবং তার ইচ্ছাই সম্পন্ন হয় । মানুষের এতে কোনো হস্তক্ষেপ বা কর্তৃত্ব নেই । এজন্য মানুষকে কোনো জবাবদিহিতাও করতে হবে না । দলিল : তারা তাদের মতের স্বপক্ষে যুক্তি উথথাপন করে বলেন-এর কারণ মানুষ হলো পাথর তথা জড়বস্তর ন্যায় অকেজো । আর পাথরের কর্ম অগ্রহণীয় | তাই মানুষের কর্মও অগ্রহণযোগ্য । মুতাযিলাদের মতামত : মু‘তাযিলারা জাবরিয়াদের সম্পূর্ণ বিপরীত মতপোষণ করে বলে যে, বান্দার ইচ্ছাধীন কাজ বা কর্মসমূহ বান্দার সৃষ্টির মাধ্যমে সৃষ্টি হয়। আল্লাহ তা“আলার সৃষ্টির মাধ্যমে নয় । আল্লাহ তা'আলার এতে কোনো হস্তক্ষেপ নেই । দলিল : বান্দার কাজ-কর্মের ক্ষেত্রে আল্লাহ তা'আলা অকেজো । তিনি সর্বপ্রকার কর্ম সম্পাদন থেকে অব্যাহতি নিয়েছেন। তাই সকল কর্ম এখন বান্দার থেকেই সৃষ্টি হয়। আল্লাহ কর্ম সমাপনের ব্যাপারে বেকার । জাবরিয়াদের জবাব : তাদের জবাবে আমরা আহলে সুন্নত ওয়াল জামাত বলব আল্লাহ তা'আলা বলেন- ৫5 lil ssl 5৫ ৮ ৩00 2৯01 এ 55511 অৰ্থাৎ স্থলে ও জলে বিপৰ্যয় প্রকাশ হয়েছে । যা কিছু মানুষের হাত উপার্জন করেছে এরই কারণে । [সূরা রা'দ! উক্ত আয়াত দ্বারা প্রমাণ হয় যে, অসৎকর্ম ও সৎকর্মের ক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ বিদ্যমান । সুতরাং কিয়ামতের দিন তাদেরকে এর কারণে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে |

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।