আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

দা 22542 ENT একটি প্রশ্ন ও জবাব : প্রশ্ন : মোজার উপর মাসহ করা ধর্মের একটি প্রাসঙ্গিক বিষয় তা সত্ত্বেও গ্রন্থকার রে.) এটাকে বুনিয়াদী বিষয় হিসেবে উল্লেখ করলেন কেন? উত্তর : ১. মোজার উপর মাসহের হাদীসটি তাওয়াতুরের পর্যায়ে পৌছে গেছে। আর হাদীসে তাওয়াতুরের হুকুম হলো তা অস্বীকারকারী কাফের অথচ উক্ত হাদীসকে অস্বীকার করতঃ রাফেজী ও শীয়া সম্প্রদায় মৌজার উপর মাসহকে অবৈধ মনে করে । তাই এটি প্রয়োজনের তাকিদে বুনিয়াদী আকিদায় পরিণত হয়েছে । ২. অজুর ক্ষেত্রে উভয় পা টাখনুসহ ধৌত করা ফরজ । মোজার উপর মাসেহের কারণে পা টাখনুসহ ধৌত করার প্রয়োজন পড়ে না। কিন্ত শীয়া ও রাফেজী সম্প্রদায় মোজার উপর মাসহ অবৈধ ঘোষণা দিয়ে উভয় পা টাখনুসহ ধৌত করাকে ফরজ বলেছে এবং এটি আহলে সুন্নত ওয়াল জামাতের বিরুদ্ধে একটি স্থায়ী আলোচ্য বিষয় হিসেবে গণ্য করেছে। তাই এটি আকিদার রূপ ধারণ করেছে । যেহেতু এটিকে মান্য করা সকল মুমিনের জন্য অপরিহার্ধ । তাই খ্রস্থকার (র.) এটিকে বুনিয়াদী আকিদা হিসেবে এখানে উল্লেখ করেছেন ।

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।