আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

আকীদাতুত হবা টি আনি সেজদার মাধ্যমে অথবা দাড়িয়ে ইবাদত করে পরকালের আশা করে এবং তার প্রভুর রহমতের আশা করে। [সূরা যুমার!] অতএব সঠিক মু'মিন সম্পূর্ণরূপে ভয় হতে নিশ্চিন্ত ও রহমত হতে নিরাশ হতে পারে না। ৯1৮25556501 ৫3১০5 495: অৰ্থাৎ আহলে কিবলা ও সত্যিকারে মু'মিন পূর্ণরূপে আল্লাহ তা'আলার রহমতের আশা করতে পারে না এবং এ থেকে নিরাশও হতে পারে না আর তার আজাব হতে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারে না । আবার নিশ্চিত জাহান্নামী বলেও রহমত হতে হতাশ হতে পারে না; বরং রহমতের আশা, নিরাশী, আজাবের ভয় ও অভয় এর মাঝামাঝি হতে হবে । এর বিপরীত হলে নির্ঘাত সে বিপথগামী হবে এবং সে ভ্রষ্ট বলে বিবেচিত হবে । 33411 (325 ১ 453: এ বাক্য দ্বারা গ্রন্থকার (র.) খারেজী ও মুতাষিলা সম্প্রদায়ের আকিদার বিরুদ্ধাচরণ করেছেন । কারণ কোনো খুমিন গুনাহে লিপ্ত হওয়া | যেমন: মদপান, জুয়া খেলা, ব্যভিচারে লিপ্ত হওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া ও হত্যা করা ইত্যাদি কার্ষ সম্পাদন করার কারণে তারা ঈমান থেকে খারেজ হয়ে গেছে একথা আহলে সুন্নত ওয়াল জামাত মনে করে না । তারা অবশ্যই তা মারাত্মক গুনাহের কাজ বলে মনে করেন । আর বান্দা এ সকল গুনাহের যে কোনো একটির জন্যেই জাহান্নামে যাওয়ার উপযোগী হয় এবং তা তাওবা ছাড়া ক্ষমাও হয় না ৷ কিন্তু যদি উক্ত গর্হিত কাজকে তারা হালাল মনে করে সম্পাদন করে তাহলে সে কাফের হয়ে যাবে । এ ছাড়াও সে যদি নবী করীম এই -_কে দোষারোপ করে, শিরক করে, প্রতিমা পূজা করে, মাজারে গিয়ে কবরবাসী থেকে সাহায্য চায় তবে এসব গুনাহের কারণে ঈমান থেকে বের হয়ে যাবে । তখন তাকে পুনরায় কালিমা পাঠ করে মুসলমান হতে হবে। কিন্তু খারেজী ও মু'তাষিলা সম্প্রদায় মনে করে প্রথমোক্ত গুনাহের কারণে মানুষ ঈমান হতে বের হয়ে যায় । এমতাবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। অবশ্য দলের মধ্যে পার্থক্য হলো এ ধরনের গুনাহের কারণে খারেজীরা কীফের বলে । আর মুতাখিলারা কুফর ও ঈমানের মধ্যবর্তী স্তর তথা ফাসেক মনে করে । তাদের জবাব : তাদের জবাবে আমরা বলবো, ইসলাম হচ্ছে কুরআন ও হাদীসের সমন্বয় । আর কুরআন ও হাদীস এ ধরনের গুনাহগারকে কাফের বা ঈমান থেকে বের হওয়ার কথা বলেনি ! তাই তাদের বিশ্বাস ভ্রান্তই হবে।

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।