আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

আত 22542! ২. কারো মতে তিনি ২২৯ সনে জনুগ্রহণ করেন। ৩. কেউ বলেন, তিনি ২৩৭ হিজরি সনে জন্মগ্রহণ করেন। ৪, কতক এতিহাসিক ব্যক্তি বলেন, তিনি ২২৭ হিজরিতে জন্মগ্রহণ করেন । ৫. কতিপয় ইতিহাসবেত্তীর মতে ইমাম তৃহাবী রে.) ২৩৮ হিজরিতে জনুগ্হণ করেন । তবে প্রথম মতটিই অধিকতর বিশুদ্ধ । যাই হোক তিনি উপরিউক্ত যে কোনো এক সনে ১১ই রবিউল আউয়াল রবিবার মিসরের মফস্বল নগরের তাহতুত গ্রামে এক সস্ত্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । শৈশবকাল : খোদাভীর আলেম পরিবারে ইমাম তৃহাবী রে.) জনুগ্রহণ করায় তার শৈশবকাল শুরু হয় ধর্মীয় পরিবেশে । তার শৈবকাল অতিবাহিত হয়েছে মা বাবার সুশাসন ও সুদৃষ্টির মধ্য দিয়ে ৷ পাড়ার অন্যান্য ছেলেদের মতো তার শৈশব কাটেনি ৷ তিনি সকলের নিকটই অত্যন্ত নর, ভদ্র ও মেধাবী হিসেবে পরিচিত ছিলেন । শিক্ষী জীবন : ইমাম তৃহাবী (র.) ছিলেন তীক্ষ মেধা ও অসাধারণ প্রতিভার অধিকারী । স্বীয় পিতার নিকট প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি জগদ্বিখ্যাত মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ ফকীহ, ইমাম শাফেয়ী রে.)-এর একনিষ্ঠ শীর্ষ ইমাম ইসমাঈল মুযানী (র.)-এর নিকট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। তার মামা শাফেয়ী মাজহাবের অনুসারী ছিলেন বিধায় তিনিও ছোটকাল থেকে শাফেয়ী মাজহাব অনুযায়ী গড়ে উঠেন । তিনি আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে আমরুসের নিকট কুরআন মাজীদ মুখস্থ করেন । ইমাম আহমদ ইবনে আবু ইমরান, জাফর ইবনে আবূ ইমরান, কাজি আবদুল হামীদ ইবনে জা“ফর, কাজি বকর ইবনে কুতাইবা ও আবূ আজীম প্রমুখ ওলামাদের নিকট তাফসীর হাদীস, ফিকহ ও আকাইদ, যুক্তিবিদ্যা ও ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন । ইমাম ত্ৃহাবী (র.)-এর হাদীস শাস্ত্রের উল্লেখযোগ্য শিক্ষকবৃন্দ : তিনি যে সকল শিক্ষক মহোদয় থেকে হাদীস শ্রবণ করেছেন, তাদেরকে চারটি ভাগে বিভক্ত করা যায় । ১. যে সকল উত্তাদ থেকে “মা'য়ানীল আছার” ও “মুশকিলুল আছার” গ্রন্থে হাদীস বর্ণনা করেছেন । ২. যে সকল উস্তাদ থেকে “মায়ানিল আছার” গ্রন্থে হাদীস বর্ণনা করেছেন । | ৩. যে সকল উত্তাদ থেকে “মুশকিলুল আছার” গ্রন্থে হাদীস বর্ণনা করেছেন ! ৪. যে সকল উত্তাদ থেকে হাদীস বর্ণনা করেছেন বলে হাদীস বিশারদ ও এঁতিহাসিকগণ উল্লেখ করেছে । নিম্নে সে সকল স্তরের উত্তাদগণের নাম প্রদত্ত হলো । প্রথম স্তর : ইবরাহীম ইবনে আবূ দাউদ [মৃ. ২৭২ হিজরি] আল বাবালুসী (র.) ৷ আহমদ ইবনে শুআইব আবু আব্দুল্লাহ আন নাসায়ী [২১৫-৩০৩ হি.] আহমদ ইবনে আব্দুর রহমান ইবনে ওহাব মিসরী (র.) [মৃ. ২৬৪ হি.] আহমদ ইবনে আব্দুল মু'মিন আল খুরাসানী আল মিরওয়াষী [মৃ. ২৬৭ হি. ] আহমদ ইবনে আবূ ইমরান (র.)[মৃ. ২৮০ হি.] ইসহাক ইবনে ইবরাহীম ইবনে ইউনুস আল বাগদাদী [মৃ. ৩০৪ হি.] . বাহার ইবনে নাসর ইবনে সাবিক আল খাওলানী [মূ. ১৮০ হি.] . বাকর ইবনে কুতাইবা আল বাকবাবী আল মিসরী [মূ. ২৮২ হি.] ই উঠি লি হুর নিব

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।