আকীদায়ে তাহাবিয়া আরবী বাংলা
/ ২৮৩
📝 লেখা 📖 পিডিএফ

তুহাবী, কওক তক এ 2 তত বাংলা তিনি এসব হতে সম্পূর্ণ রূপে মুক্ত ও পবিত্র । সুতরাং তাকে কোনো বান্দা দেখায় পরিবেষ্টন করতে পারবে না । অনুরূপ তিমি 2:34 তথা ধরন ও অবস্থা হতে পবিত্র। কারণ তা অবয়বের বৈশিষ্ট্য । আর তিনি অবয়ব হতেও পবিত্র । কিন্তু বিপদগামী মু'তাষিলা, খাওয়ারিজ, ইমানিয়া ও জাহমিয়া সম্প্রদায় আল্লাহকে দর্শন সম্পর্কে বলে তার দর্শন লাভ বান্দার জন্য দুনিয়াতে তো সম্ভবই নয় এমনকি আখেরাতেও সম্ভব নয় | তাদের মতামতের স্বপক্ষে দলিল হিসেবে যুক্তি পেশ করে বলে যে, কোনো বস্তুর দর্শন লাভের জন্য পূর্বশর্ত হলো- ১. দর্শকের মধ্যে বস্তু দর্শনের শক্তি সামর্থ্য থাকা । ২. বস্তুটি দর্শকের সামনে বিদ্যমান থাকা । ৩. বস্তুটি আলো কর্তৃক পরিবেষ্টিত থাকা । ৪. এবং দর্শনের উপযুক্ত স্থানে থাকা । অদি দূরে বা অতি নিকটে না হওয়া । কারণ বস্তুটি অতি নিকটে থাকলে বা অতি দূরে থাকলে তা দর্শনে ব্যাঘাত ঘটে । সুতরাং তা উপযুক্ত স্থানে থাকাই দর্শনের জন্য যথার্থ । কিন্তু আল্লাহ তা'আলা স্থান, কাল, দিক, সীমা, অবস্থা ও ধরন হতে সম্পূর্ণ পবিত্র ৷ [যা উপরে বর্ণিত হয়েছে] অতএব যখন আল্লাহ তা'আলা উপরিউক্ত বিষয় হতে পৃতঃপবিত্র, তখন তাঁকে দর্শনের শর্তসমূহ পাওয়া অসম্ভব ৷ যার কারণে তার দর্শন দুনিয়া ও আখেরাতে একেবারেই অসম্ভব । উপরিউক্ত আপত্তির জবাব কয়েকটি হতে পারে । নিয়ে তা দেওয়া হলো- প্রথম জবাব ₹ এদের জবাবে আহলে সুন্নত ওয়াল জামাতগণ বলেন, যখন স্বয়ং আল্লাহ তা'আলা বান্দার সাথে নিজ দিদারের কথা ব্যক্ত করেছেন এবং রাসূল ক্র ও তার হাদীসে একথার স্বীকৃতি দান করেছেন । যার কথা উপরে বর্ণনা করা হয়েছে । তখন এর বিরোধী কোনো যুক্তি বা প্রমাণ পেশ করা মুমিনের জন্য আদৌ সমীচীন নয় । কেননা মু'মিন ব্যক্তি যখুন আল্লাহ ও তীর রাসূলের কোনো বাণী শোনে 45134 15740213 ০ রড অর্থাৎ তখন তারা বলে, আমরা এটা শ্রবণ করলাম ও মেনে নিলাম । হে আমাদের পালনকর্তা তুমি আমাদেরকে ক্ষমা কর । [বাকারা] এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য ৷ পক্ষান্তরে এর বিপরীত কোনো যুক্তি প্রমাণ পেশ করার মানেই হলো তাদের কথা-হুকুম অমান্য করা । আর তাদের কথা হুকুম অমান্য করা কুফরির শামিল | (আল্লাহ আমাদের হেফাজত করুন |) দ্বিতীয় জবাব : আল্লাহর দর্শন অস্বীকারকারীদের জবাবে বলা যায় যে, আল্লাহ্‌ তা'আলা নিজেই বলেছেন, $348 গে. 04 ৮০ 44101 ও ১1 অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান । [সূরা বাকারা] যা দ্বারা প্রতীয়মান হয়, যেকোনো কাজ সম্পাদন করতে তাকে ক্লান্তি পেতে হয় না; বরং সকল কাজ সম্পাদন করা একেবারেই তাঁর নিকট সহজ | সুতরাং যে সমস্ত প্রতিবন্ধকতার কারণে বান্দার জন্য আল্লাহ তা'আলার দর্শন লাভ অসম্ভব মনে করা হয়, সে সমস্ত প্রতিবন্ধকতা দূরীভূত করে আল্লাহ তা'আলা বান্দার সাথে দেখা দেওয়া তার জন্য সহজ বৈ কিছু নয় | কারণ এ কাজটিও আয়াতে বর্ণিত অন্যসব কাজের অন্তর্ভুক্ত । যেমন নবী করীম হুযুধুইুকে তিনি সামনে পেছনে দেখার শক্তি দান করেছিলেন ।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।