আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ও বাতিল কুসংস্কার প্রতিরোধে শত বাধা বিপত্তির সাগর পাড়ি দিয়ে সফল অবদান রেখে আসছেন। তারাই প্রাচীন কুসংস্কারের স্থলে একটি আধুনিক, সার্বজনীন ও সংস্কারমূলক শিক্ষা ধারার প্রবর্তন করেছেন। আর লাখ লাখ প্রথিতযশা সত্যের পতাকাবাহী উলামায়ে কিরাম ৷ নাস্তিক মুরতাদ আর বাতিলের নগ্ন থাবা থেকে ইসলামী আদর্শকে রক্ষা করার জন্য জীবনবাজী রেখে তারাই বীরদর্পে এগিয়ে এসেছেন। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে, আজ জাতির এ সমস্ত কর্ণধারগণকেই কলুষিত করার হীন চক্রান্তে লিপ্ত হয়েছে লা-মাযহাবী বা তথাকথিত আহলে হাদীস দলটি । অথচ এদেশের মুসলিম সংস্কৃতি ও বাতিলের মোকাবিলায় তাদের সামান্যতম অবদানও নেই নেই এ দেশের ইতিহাস এঁতিহ্যে তাদের নাম গন্ধ মাত্র । পক্ষান্তরে যুগ যুগ ধরে চলে আসা, কুরআন সুন্নাহর সুদৃঢ় দলীল প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত মাযহাবপন্থী উলামায়ে কিরামের গৌরবোজ্জ্বল ইতিহাস এতিহ্য আর তাঁদের অসাধারণ অবদান এদেশের মানুষ আজীবন স্মরণ রাখবে লিখে রাখবে স্বর্ণাক্ষরে চিরদিন। তাঁদের নিষ্ঠাদৃপ্ত স্মৃতি এদেশের তৌহিদী জনতার অন্তরে চিরভাস্বর হবে, হবে চিরঅম্লান ও অনির্বাণ-অপ্রতিরোধ্য । ইনশাআল্লাহ । সমাপ্ত

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।