আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

চ্যালেঞ্জের ভিত্তিহীন স্বরূপ সত্যানুসন্ধিৎসু পাঠকবর্গের নিকট অবশ্যই সুস্পষ্ট হয়েছে। বস্তুত এ ধরনের চ্যালেঞ্জ-বিবৃতি তাদের মজ্জাগত অভ্যাস এবং সাধারণ মুসলমানদেরকে লা-মাযহাবী বানানো বা বিভ্রান্ত করার দুরভিসন্ধি ও কৌশলগত একটি ফাঁদ মাত্ৰ । সময়-সুযোগে তারা এ সমস্ত চ্যালেঞ্জ বিবৃতি বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে বিলি করতঃ মুসলমানদেরকে ব্বিত ও দ্বিধা-বিভক্ত করার চক্রান্তে মেতে উঠে অবস্থা বেগতিক দেখলে কখনো কখনো পত্র পত্রিকায় দায়ভারমুক্ত ঘোষণাও প্রকাশ করে। ** আর এ চ্যালেঞ্জের মোকাবিলা অথবা সমাধানে তারা কখনো আসেনা । এইতো বিগত ২৪শে মার্চ ২০০৪ইং ১০ঘটিকায় জামালপুর শহরে বিতর্কে বসার তারিখ তারা নিজেরাই প্রদান করেছিল । কিন্তু বাস্তব ক্ষেত্রে তারাই উধাও হয়ে জনগণকে বিভ্রান্ত করার দ্বার উনুক্ত রেখেছে । তাই দেখা যায় যে, কাগজ পত্রে এ সমস্ত চ্যালেঞ্জ বিবৃতি শুধু বিভ্রান্তিরই যোগান মাত্র । টাকার ব্যাংক গ্য্যান্টি সহ আলোচনায় বসার তারিখ ও স্থান ঘোষণা করতঃ জনতার মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। তাহলেই একটা চুড়ান্ত সমাধানের আশা করা যেতে পারে এবং জনসাধারণও আসল বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে। সম্মানিত পাঠক সমাজ! লা-মাযহাবীরা আজ এ দেশের যে সমস্ত মুসলমানদের শিক্ষা সংস্কৃতি এবং মানবিক জীবন ধারার সামগ্রিক দিক তথা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক দিক এবং দ্বীনের প্রচার-প্রসার *৭ | দেখুন- দৈনিক ইনকিলাব, ৭মে ২০০৪ইং শুক্রবার, পৃষ্ঠা-১৫ শেষ কলাম, সর্বশেষ শিরোনাম-বাংলাদেশ জমঈয়াতে আহলে হাদীসের সেক্রেটারী জেনারেল-এর বিবৃতি ।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।