সহীহ ।” আর তা বাস্তবিক ক্ষেত্রে ও ইনসাফের দৃষ্টিতে অস্বীকার করার কোন উপায় নেই । উদাহরণ স্বরূপ, ইমাম আবু হানীফা (রহ.) হাদীস বর্ণনা করেছেন, স্বীয় উত্তাদ আতা থেকে, আর আতা বর্ণনা করেন সাহাবী ইবনে আব্বাস (রা.) থেকে।””* এ সনদে আবু হানীফা ও সাহাবীর মধ্যে মাত্র একজন বর্ণনাকারী, তিনি হলেন আতা, যার হাদীস বুখারী মুসলিমেও সর্বাপেক্ষা বিশুদ্ধ বলে স্বীকৃত ।”** অতপর আতা ও রাসূল (সা.) এর মধ্যবর্তী মাত্র সাহাবী ইবনে আব্বাস (রা.) আর ইবনে আব্বাস তো ইবনে আব্বাসই । এভাবে ইমাম আবু হানীফা (রহ.) হাদীস বর্ণনা করেন, ‘নাফে’ হতে। আর তিনি ইবনে উমর থেকে ইবনে উমর বর্ণনা করেন রাসূল (সা.) থেকে ।** ইমাম বুখারী (রহ.) নাফে’ কর্তৃক ইবনে উমার থেকে বর্ণিত সনদকে (৯:১। |) বা সৰ্বাপেক্ষা বিশুদ্ধ সনদ বলে অভিহিত করেছেন।”** বলাবাহুল্য যে, ইমাম আবু হানীফা (রহ.) অনুরূপভাবে কেবল তাবেয়ী ও সাহাবী-এ দুয়ের মাধ্যমে অসংখ্য হাদীস বর্ণনা করেছেন, যেমনিভাবে তিনি কেবল মাত্র সাহাবীর মাধ্যমে কিছু কিছু হাদীস বর্ণনা করেছেন। তাই তাঁর সনদ যেমন সুউচ্চ (সংক্ষেপ) তেমনি সর্বাপেক্ষা বিশুদ্ধও বটে । আশা করি উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনার নিরীখে মুফতী সাহেবের দাবির বাস্তবতা এবং বিভ্রান্তকারীদের উদ্দেশ্য প্রণোদিত ও অবান্তর *১৩ । দেখুন-জামিউল মাসানিদ, ১/৪২৯ *% দেখুন-আল-কামাল ,২৬/৫০৩ ১১ দেখুন, জামিউল মাসানিদ , ১/৩৬৪ *»৬ । ম্লা’রিফাতু উলুমিল হাদীস পৃ. ৫৩ তাদরীব ১/৮৩ আল কিফায়াহ, ৩৯৮ তাওযিহুল আফকার , ১/৩৫
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।