আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

উলামায়ে কেরামগণও অনেক ক্ষেত্রে এ সুক্ষ্ম চক্রান্তটি বুঝে উঠতে পারেননি। তাইতো ইমাম আবু হানীফার (রহ.) কিতাব, কিতাবুল আসারের সঠিক মূল্যায়ন আজ আমাদের কাছে নেই। নেই ত্বাহাবীর কোনো গুরুত্ব । ইমাম আবু হানীফা (রহ.) কখনো মাত্র দু'জন বর্ণনাকারীর মাধ্যমেও হাদীস বর্ণনা করতে সক্ষম হয়েছেন । অর্থাৎ আবু হানীফা (রহ.) বর্ণনা করেছেন তাবেয়ী থেকে। আর তাবেয়ী বর্ণনা করেছেন সাহাবী থেকে সাহাবী বর্ণনা করেছেন রাসূল (সা.) থেকে। আর এ সমস্ত তাবেয়ীগণ ছিলেন হাদীসের জগতে সর্বশ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা নির্ভরযোগ্য বর্ণনাকারী । তাদের হাদীস সর্বাপেক্ষা সহীহ বলে সকলের নিকট স্বীকৃত । তন্মধ্যে অনেক হাদীসই রয়েছে যা সিহাহ সিত্তাহ এমন কি বুখারী- মুসলিমের কতিপয় হাদীস অপেক্ষা সহীহ । কেননা বুখারী-মুসলিমের কতিপয় হাদীসকে অনেকেই যয়ীফ বা দুর্বল বলে উল্লেখ করেছেন ।** লা-মাযহাবীদের ইমাম, কথিত অপ্রতিদ্বন্ধী গবেষক, নাসির উদ্দিন করেছেন। **২ অতএব সিহাহ সিত্তার এ সমস্ত দুর্বল হাদীসগুলোর তুলনায় ইমাম আবু হানীফা সূত্রে কিতাবুল আসার বা মুসনাদে আবু হানীফায় এক বা দুই বর্ণনাকারীর মাধ্যমে বর্ণিত হাদীস গুলো নিঃসন্দেহে সহীহ ও মজবুত । আর এ সমস্ত হাদীসের উপর নির্ভর করেই ইমাম আবু হানীফা (রহ.) তাঁর মাযহাবের ভিত্তি রেখেছেন। তাই সম্মানিত মুফতী সাহেব লিখেছেন- “যে সব হাদীসকে ভিত্তি করে হানাফী মাযহাবের উৎপত্তি সে সব হাদীস সিহাহ সিত্তার অনেক হাদীস থেকেও মজবুত ও *?১ | দেখুন তাদরীবুর রাবী, খণ্ড-১ পৃষ্ঠা ৭৪ও ২৫১ ফাতহুল বারী , মুকাদ্দমা পৃষ্ঠা-৩৬৪ »১২ | দেখুন আলবানী রচিত যয়ীফুল জামি’ (৪/১১ নং-৪০৫৪) , (৪/২০৮নং ৪৪৮৯) )১/১৯৭ নং-২০০৫) (১/২১৩ সং-৭১৮)(২/১৪নং ১৪২৫) এবং (২/১৯২নং-১৯৮২) ইত্যাদি হাদীস ।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।