আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

হাটহাজারী ইসলামী আরবী ইউনিভার্সিটির” ছাত্র সংখ্যার সমতুল্যও হবে না। তাহলে কুয়েতের শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্য ও প্রাধান্য দিতে গিয়ে সে স্বদেশের শীর্ষস্থানীয় ও স্বনামধন্য আলেমে দ্বীনের তীব্র সমালোচনায় বিভোর হয়েছে কোন স্বার্থে? এ জন্যই তাকে বলেছেন, “ আলেমবেশী পেটুয়া লোক” । উল্লেখ্য যে, উপরোক্ত সমালোচক বর্তমানে (২০০৪ইং) বাংলাদেশে কুয়েত কর্তৃক পরিচালিত ইহইয়াউত তুরাছ নামক একটি দাতা সংস্থায় চাকরিরত আছেন। আমার বুঝে আসে না যে, এ সমস্ত সংস্থা কি এদেশে সাহায্য বিতরণের জন্য আগমন করেছে, নাকি সাহায্যের নামে নাস্তিক এন,জি,ও এবং প্রবীণ ইস্টইন্ডিয়া কোম্পানীর মতো এদেশের সরলমনা জনসাধারণকে বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত করতঃ বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ-বিবৃতি জনমনে সংশয় সৃষ্টি করছে। মুস্তাহাব ও যুদ্ধে লিপ্ত করছে। সাহায্য বিতরণের নামে বিভিন্ন স্থানে গিয়ে তারা ধারণা দেয়ার চক্রান্তে লিপ্ত হয়। এদের গাইরে মুকাল্লিদ বা লা-মাযহাবী বানানোর দাওয়াত ও কার্যক্রম আজ এদেশের উলামায়ে কিরামের বিরুদ্ধে সংঘাতের রূপ ধারণ করেছে। এ পরিস্থিতিতে এ ধরনের যাবতীয় সংস্থা তথা “ইহইয়াউত তুরাছ” ‘ আমানাতুল ফুরকান আল-খাইরিয়াহ’, ইদারাতুল মাসাজিদ ও আল-মুনতাদা ইত্যাদি সংগঠনের কর্মসূচী ও কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতঃ কর্মসূচী বহির্ভুত বিভ্রান্তিকর তৎপরতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আইনানুগ আশু পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি । আলিম মাও. মনসুরুল হক সাহেব লিখেছিলেন-” যেসব হাদীসকে ভিত্তি থেকেও মজবুত ও সহীহ” কেননা ইমামে আযম আবু হানীফা (রহ.)

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।