আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

অমূলক, ভ্রান্ত ও আপত্তিকর মতবাদ ছড়িয়ে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত ও দ্বিধা-বিভক্ত করার অপচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু উলামায়ে দেওবন্দ এতিহ্য ও মুসলমানদেরকে হিংস্র হানাদারদের অশুভ কালো থাবা থেকে রক্ষা করেন এবং সাথে সাথে ইংরেজদের চক্রান্তে প্রতিষ্ঠিত এ সমস্ত চক্রান্তেরও যথাযথ মোকাবিলা করে মুসলমানদের নিকট তাদের আসল রূপ তুলে ধরে এদেরকে সমাধিস্থ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান বিশ্বে ইয়াহুদী-নাসারাদের আধিপত্য পুনরায় বিস্তার হতে চলছে। ফিলিস্তিন, আফগানিস্তান ও ইরাকে তারা মুসলমানদের রক্তের বন্যা বয়ে দিচ্ছে। দুনিয়ার প্রতিটি জনপদে মুসলমানদের উপর তারা পৈশাচিক নির্যাতনের তাণ্ডবলীলা শুরু করেছে। নির্যাতিত নারী-শিশু ও মা-বোনদের গগন-বিদারী আর্তনাদে আজ প্রকম্পিত হচ্ছে আকাশ-বাতাস। বিজাতিরা আজ মুসলমানদের বিরুদ্ধে ধৰ্মীয়, সংস্কৃতি, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন তথা সর্বগ্রাসী থাবা বিস্তার করে চলছে। এগিয়ে যাচ্ছে ইস্টইন্ডিয়া কোম্পানিরই রূপ রেখা নিয়ে । এ সুযোগে ইংরেজ বেনিয়াদের পূর্ব প্রতিষ্ঠিত মতবাদগুলো পুনরায় মাথাচাড়া দিতে আরম্ভ করেছে। অথচ এহেন বিপর্যয় মুহুর্তে প্রত্যেকটি মুসলমানের জন্য ফরয ছিল এক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে বিজাতিদের সমস্ত আগ্রাসনের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানো । কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, মুসলমান রূপের একটি মহল বিজাতিদের ফাঁদে পুনরায় মরিয়া হয়ে উঠেছে। ইসলামের সুচনালগ্ন থেকেই এ দেশের সমস্ত নামায রোযা পালন করে আসছে, এমনকি তামাম বিশ্বের মুসলমানই কোন না কোন মাযহাবের অনুসরণ করে আসছে। এ নিয়ে মসজিদে মসজিদে রাস্তাঘাটে কখনো ফাতওয়াবাজি ও ঝগড়া-বিবাদ হয়নি । কিন্তু ইদানীং আহলে হাদীস বা সালাফী নামের কিছু লোক মসজিদে মসজিদে, রাস্তাঘাটে ও বক্তৃতা-বিবৃতিতে “মাযহাব মানা হারাম”(!) এদেশের মানুষের নামায হয় না, রোযা হয় না, তারাবীহ হয় না, ইত্যাদি-ইত্যাদি বাজে প্রলাপের মাধ্যমে সরলমনা মুসলমানদেরকে বিভ্রান্ত ও দ্বিধা-বিভক্ত

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।