আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

সংগ্রাম উলামায়ে দেওবন্দের অন্যতম বৈশিষ্ট্য । তাই তাঁরা লা-মাযহাবী বা “আহলে হাদীস” নামক বিদআতী বা নতুন দলের সঙ্গেও কোন আপোষ করেননি; বরং লা-মাযহাবীদের জন্মকাল থেকেই উলামায়ে দেওবন্দ তাদের ক্ষুরধার লেখনী ও বন্ধৃতা-বিবৃতি, দরস তাদরীসের মাধ্যমে জনসাধারণের কাছে এদের লক্ষ্য উদ্দেশ্য ও আসল রূপ তুলে ধরেন। শাইখুল হিন্দ (রহ.) এর রচিত “আদিল্লায়ে কামেলা ও ইযাহুল আদিল্লাহ” এবং নানুতভী (রহ.) রচিত “মাছাবিহুত তারাবীহ ও তাওছীকুল কালাম” ইত্যাদি এ ধারার প্রয়াস । উলামায়ে দেওবন্দের সতর্ক পদক্ষেপ ও সচেতনতার ফলে লা-মাযহাবীদের সমস্ত ষড়যন্ত্র সর্বদাই নস্যাৎ-বেগতিক হয়েছে। মুসলিম উম্মাহ জানতে পেরেছে তাদের গভীর চক্রান্তের রূপরেখা । তাই লা-মাযহাবীরা দেওবন্দীদের অপবাদ ও অপপ্রচারে আদাজল খেয়ে লেগেছে। উলামায়ে দেওবন্দের উপর আরোপিত সমস্ত অভিযোগ-অপবাদ তাদের প্রতি লা-মাযহাবীদের ক্ষোভ ও আক্রোশেরই বহিঃপ্রকাশ মাত্র । শিরক, ’ত, কবরপূজা, মাযারপুজা ও কুসংস্কারের প্রতিরোধকল্পে সমস্ত আকাবিরে দেওবন্দের স্বতন্র রচনাবলী এবং তাফসীর, হাদীস, ফিকৃহ ও বিভিন্ন বিষয়ের কিতাবপত্রে প্রাসঙ্গিক অসংখ্য স্থানে তাঁদের সুস্পষ্ট অবস্থানের প্রমাণ সম্মলিত কিতাবপত্রই আমাদের হাতের নাগালে আছে। কমপক্ষে বেহেশতী যেওর তো প্রায় সবার ঘরেই আছে । সুতরাং সম্মানিত পাঠকগণকে এ সমস্ত বিষয়ে তাদের কিতাবপত্র অধ্যয়ন করত এসব ব্যাপারে তাদের অবস্থান অত্যন্ত সুচিপ্তিত ও গবেষণামূলকভাবে পর্যালোচনা ও বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি ।”* Ls ls sl Sb As dl coal lal lb) (Col Abia ce | Sat Allen ৯ | বিশেষ ভাবে লক্ষ্যনীয়-ইছলাহুর রাসুম পৃ. ১২৫ বেহেশতী যেওর, থানভী পৃ. ১/৪১,৬১ ও ৬/৬৩ ফাতওয়ারে রশীদিয়া, ১/১৪৩, তালিফাতে রশীদিয়া পৃ. ৬৯ আশরাফুল লাতাইফ পৃ. ২৪ ফয়যুল বারী, ২/৪২ ফাতওয়ায়ে শাইখুল ইসলাম (মাদানী) পৃ.১১৪ ইত্যাদি ।

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।