আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

ভূমিকা রেখে আসছেন। তাঁরাই সঠিক ইসলামী মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এ পরিসরে উলামায়ে দেওবন্দের ক্ষুরধার লিখনী, বিশেষতঃ থানবী (রহ.)-এর ” ইসলাহুর রুসুম” এবং “আগলাতুল আওয়াম” ইত্যাদি মূল্যবান কিতাব অত্যন্ত সংস্কারমূলক ভূমিকা রেখেছে। আজ তাদেরকে অভিহিত করা হচ্ছে কুসংস্কারক হিসেবে (!) এর বিচার আল্লাহর দরবারেই পেশ করছি। কুসংস্কার নির্মূলের সাথে সাথে শিরক-বিদআ’ত ও ধর্মহীনতার মূলোৎপাটনে উলামায়ে দেওবন্দ অপরিসীম আত্মত্যাগ ও কুরবাণী স্বীকার দীর্ঘ ও বিস্তৃত। কালে কালে ভারতের মাটিতে মাথাচাড়া দিয়ে উঠা বাতিলের মোকাবিলায় উলামায়ে দেওবন্দ নিবেদিত না হলে ইসলামের আলো এদেশ থেকে হয়ত চিরতরে নির্বাপিত হয়ে যেত অথবা ইসলাম তার স্বকীয় রূপ হারিয়ে নতুন কোন ভ্রান্ত রূপ নিয়ে আমাদের কাছে এসে পৌছাত। আর গোটা মুসলিম জাতিকে দিতে হত এর চরম খেসারত । তাই বাতিল প্রতিরোধে তাদের অফুরন্ত অবদানের চিত্র মুসলিম জাতি চিরকাল হৃদয়ে গেঁথে রাখবে, আর লিখে রাখবে স্বর্ণাক্ষরে ৷ সকল প্রকার ধর্মহীনতা ও ধর্মদ্রোহিতা, শিয়া ফিৎনা এবং বৃটিশ মতবাদ ও তাদের বিভ্রান্তির বেড়াজাল থেকে মুসলমানদের রক্ষা করার জন্য উলামায়ে দেওবন্দ ছিলেন সব সময় অতন্দ্র প্রহরীর ন্যায় । হযরত নানুতবী (রহ.) এই চেতনাকে উচ্চতর দার্শনিক দৃষ্টিভঙ্গির আলোকে বিশ্লেষণ করেন। হযরত গাঙ্গুহী (রহ.) একটি ফিকৃহ শাস্ত্রের যুক্তি প্রমাণের আলোকে বিশ্লেষণ করেন। অতঃপর হযরত থানভী (রহ.) ও হযরত খলীল আহমাদ সাহারানপুরী (রহ.) বাতিল প্রতিরোধ ও বিদআত বর্জনের আন্দোলনকে সামাজিক ও সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত করার উদ্যোগ গ্রহণ করেন। এ পরিসরে তাদের বলিষ্ঠ আলোচনা ও ক্ষুরধার রচনাবলী স্মরণীয়-বরণীয়ভাবে জ্বলন্ত সাক্ষ্য বহন করছে। তাই বাতিল প্রতিরোধ ও বিদআত বর্জনে তাদের কতিপয় পুস্তক ও মূল্যবান বাণী উপস্থাপন করা জরুরী মনে করি।

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।