YL পযালোচনা “উলামায়ে দেওবন্দ” ইতিহাসের পাতায় একটি জিহাদী কাফেলার নাম। বাতিলের আতঙ্ক, আপোষহীন তৌহীদী মতবাদের মূর্তপ্রতীক ও কুরআন-সুন্নাহর যোগ্য উত্তরসূরীদের প্রতিচ্ছবি ও কর্ণধার । এদেশের মুসলিম কৃষ্টি ও ধর্মীয় এতিহ্যকে ফিরিঙ্গি হায়েনাদের কালো থাবা থেকে রক্ষা করা ও দেশকে বিজাতীয় আগ্রাসনের হাত থেকে উদ্ধারের জন্য তাদের অমূল্য জীবন উৎসৰ্গিত করেছিলেন। তাদের ক্ষুরধার লেখনী প্রসূত সঞ্জিবনী সুধার উত্তাপ, অসাধারণ সাংগঠনিক প্রতিভা আর সীমাহীন আত্মত্যাগ ও দুঃসাহসিক কুরবানীর বদৌলতে আমরা আজ মুক্ত-স্বাধীন ও স্বতন্ত্র আবাসভূমির মুসলিম অধিবাসী । চলমান বিশ্বে যখন আবার এঁ ফিরিঙ্গিদের সর্বগ্রাসী থাবা বিস্তার হতে যাচ্ছে, এরই প্রেক্ষাপটে দোসরদের লেলিয়ে দিয়েছে। তাই অর্থ-বলে, সংস্থার আড়ালে, সেবার নামে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে তারা বহুমুখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরই অপপ্রয়াসে উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে এহেন ভিত্তিহীন অপবাদ- অপপ্রচার ও বিদ্বেষী আক্রমণের ঝড়-তুফান। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে মুসলিম উম্মাহর শিক্ষা- সংস্কৃতি এবং মানবিক জীবনধারায় সামগ্রিক দিক তথা রাজনৈতিক, সামাজিক ও অর্থনেতিক দিক এবং দ্বীনের প্রচার-প্রসার ও বাতিল- কুসংস্কার প্রতিরোধে শত বাধা বিপত্তির সাগর পাড়ি দিয়ে সফল অবদান রেখে আসছেন । প্রাচীন কুসংস্কারের স্থলে একটি আধুনিক, সার্বজনীন ও সংস্কারমূলক শিক্ষাধারার প্রবর্তন করেছেন উলামায়ে দেওবন্দ ৷ বহু জাতি ও ধর্মের মানুষের আবাসভূমি এই ভারতবর্ষ, বিভিন্ন সংস্কৃতির ভাবধারায় গড়ে উঠা মানুষের মাঝে ইসলামী সংস্কৃতিকে স্বতন্ত্র রূপে প্রতিষ্ঠিত করার পেছনে উলামায়ে দেওবন্দের অবদান চির ভাস্বর হয়ে থাকবে । বিশেষ করে হিন্দু সংস্কৃতির প্রভাব থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য তারা ইসলামের সাংস্কৃতিক জীবনের রূপরেখা ওয়াজ-নসীহত, বই-পুস্তকের মাধ্যমে যেমন তুলে ধরেছেন, তেমনি নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলামী সংস্কৃতির পূর্ণাঙ্গ প্রতিফলন ঘটিয়ে তারা কুসংস্কার নির্মূলের আদর্শিক
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।