আবু হানীফা বনাম ‘আবু হানীফা’ বইয়ের পাতায় পাতায় কুৎসা ও অপবাদ অপপ্রচারের জগতের সবাইকে সে হার মানিয়েছে। কাল্পনিক ও আজগুবি বই-পুস্তকের উদ্ধৃতি ও উদ্দেশ্য প্রণোদিত অপব্যাখ্যার মাধ্যমে উক্ত বইয়ের ২য় পৃষ্ঠায় লিখে- “ইমাম আবু হানীফা ও ফিকৃহের প্রতিষ্ঠাতা আবু হানীফা এক নয় কারণ ফিকৃহের উদ্দেশ্য সৎ ছিল না, ফিকৃহের উদ্দেশ্য হলো মানুষের শয়তানী ইচ্ছাকে পূর্ণ করা এবং সরকারী ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গের রায়কে বাস্তবায়িত করা৷” উক্ত বইয়ের ৭ম পৃষ্ঠায় লিখেছে- “ আবু হানীফা বে-ঈমান হয়ে মারা গেছে” , ৮ম পৃষ্ঠায় লিখেছে-” ইমাম আবু হানীফা কাফির হয়ে মারা গেছে”, ১০ম পৃষ্ঠায় লিখেছে- “মুসলিম জাতির মধ্যে আবু হানীফার চাইতে বড় সর্বনাশা সন্তান আর কোনটি জন্মায়নি।” একই পৃষ্ঠায় আরো লিখে-” ইসলামের প্রতি আবু হানীফার কোন শ্রদ্ধাই ছিল না৷” মোটকথা ৩৮ পৃষ্ঠা বইয়ের প্রতিটি পৃষ্ঠায় চরম অশ্লীল ও অকথ্য ভাষায় ইমাম আবু হানীফা ও হানাফী মাযাহবের প্রতি তার সীমাহীন ক্ষোভ আর যুদ্ধাংদেহী মনোভাবের বিকাশ ঘটিয়েছে ।”* PA পর্যালোচনা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম-এর বিজ্ঞ মুহাদ্দিস মীর সাহেব (রহ.)-এর গল্প শুনেছিলাম। তিনি বলতেন, জনৈক ব্যক্তি হজ্ব করার জন্য মক্কা শরীফে পৌছে ভাবতে লাগল, এতো টাকা-পয়সা খরচ করে এলাম কিন্তু এ যাবৎ কেউ কিছু জিজ্ঞেসও করেনি। তাই সে প্রশ্রাব করতে শুরু করে। অদভুত পাগলের কাণ্ড সবাই অবাক হয়ে দেখতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে এই পাগল কে? বাড়ী কোথায়? ইত্যাদি ৬৪ বইয়ের নাম , ইমাম আবু হানীফা বনাম আবু হানীফা লেখক মাও. আ. রউফ আমীর আহলে হাদীস তাবলীগ ইসলাম, বাংলাদেশ, এম৪৮, হাউজিং খালিশপুর, খুলনা, প্রকাশকাল, ১৯৯৫ ইং সৌজন্যে আলহাজ্জ মুহা. আব্দুস সবুর, নিউ গ্লোব ট্রেডার্স, ২১৫ বংশাল রোড, ঢাকা, নিচে লেখা আছে বিনামূল্যে বিতরণের জন্য ৷
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।