আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

(ঘ) মাযহাবীদের যুক্তির সন্ধান, বইয়ের লিখক মাও. আব্দুর রহমান লিখে- “ হানাফী মাযহাব ৭২টি জাহান্নামী দলের একটি দল ।”* (ঙ) রংপুর জেলার শাইলবাড়ি নিবাসী মৌ. আব্দুল কাদের এবং কথিত নব মুসলিম সুজাউল হক লিখেছে-” আবু হানীফা মানুষের মন জয় এবং আকৃষ্ট করার লক্ষ্যে হানীফা নামক সুন্দরী যুবতী মেয়েটির নাম অনুসারে মাযহাবের নামকরণ করেছে।”*২ (চ) “আমি কেন মুসলিম হইলাম” বইয়ের লিখক সুজাউল হক নব মুসলিম, হানাফী ছিলেন। পেট্টো-ডলারের গরমে লা-মাযহাবী মতবাদ অবলম্বন করতঃ উক্ত বিতর্কিত বই রচনা করে। এ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কেবল ইমাম আবু হানীফা ও হানাফী মাযহাবের প্রতি অপবাদ, অপপ্রচার ও কুৎসা রটানোর চুক্তিতেই লাগামহীনভাবে হীনস্বার্থ চরিতার্থ করেছে। এ বইয়ের ৩,৪,৯ ও ১৩ পৃষ্ঠায় লিখেছে, হানাফীরা মুরতাদ, ৪ ও ৮ পৃষ্ঠায় লিখেছে- হানাফীরা নাস্তিক । ৫ও১৮নং পৃষ্ঠায় লিখেছে, হানাফীরা ধর্মের দালাল ও প্রতারক, ইমাম আবু হানীফা (রহ.) সম্বন্ধে উক্ত বইয়ের ১৭ পৃষ্ঠায় লিখেছে- “ ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ইসলামদ্রোহী শত্ৰুদলসমূহের মধ্যে অন্যতম ইমাম আবু হানীফার নগ্ন ভূমিকার কুর্থসত ইতিহাস ৷” উক্ত বইয়ের ২১, ২২, ২৫ ও ২৭ পৃষ্ঠায় ইমাম আবু হানীফার বংশ ও মা-বাবাকেও বিবস্ত্র করে ছেড়েছে সেই “কথিত নব মুসলিম” ৷** (ছ) ফরিদপুরের (গোপালগঞ্জ) এতিহ্যবাহী হানাফী শিক্ষাকেন্দ্ গওহরডাঙ্গা মাদরাসার সুদীর্ঘকালের মুহতামিম মাও. আব্দুল আযীয (রহ.) এর পিতৃ অভিশপ্ত ও ত্যাজ্য পুত্র কথিত মাও. আব্দুর রাউফ, আমীর আহলে হাদীস তাবলীগে ইসলাম বাংলাদেশ, তার রচিত বিভিন্ন বই-পুস্তক ও পত্র-পত্রিকায় ইমাম আবু হানীফা(রহ.) ও হানাফী মাযহাবের বিরুদ্ধে সমালোচনার ঝড়-তুফান চালিয়েছে। বিশেষতঃ ইমাম "১ মাযহাবীদের যুক্তির সন্ধানে ভূমিকা ২ *তাম্বিহুল গাফেলীন” আঃ কাদির রচিত, পৃ. ১৯, সুজাউল হক নব মুসলিম রচিত “আমি কেন মুসলিম হইলাম” পৃ. ১৯ ** | বইয়ের নাম “ আমি কেন মুসলিম হইলাম” লিখক , সুজাউল হক, নব মুসলিম, ৪০পৃষ্ঠায় ছাপা ।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।