মাযহাব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে। অবান্তর চ্যালেঞ্জ সমৃদ্ধ বিজ্ঞাপন, বই-পুস্তক ইত্যাদি বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে বিতরণ করে মুসলমানদেরকে বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এহেন বিপর্যয় মুহুর্তে তাদের গভীর ষড়যন্ত্রের ধুমবজাল থেকে পরিত্রাণের লক্ষ্যে, এদের ইতিবৃত্ত, উদ্দেশ্য ও লক্ষ্য অনুসন্ধিৎসু পাঠকগণের খিদমাতে পেশ করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছি। “ তথাকথিত আহলে হাদীসের আসল রূপ” শীর্ষক পুস্তকটি এ ধারারই একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র । আশা করি তাদের ষড়যন্ত্রের রূপরেখা ও এর যথাযথ প্রতি উত্তর সম্বলিত প্রবন্ধ, বই-পুস্তক ইত্যাদির ধারাবাহিকতা অব্যাহত থাকবে৷ ইনশাআল্লাহ! আল্লাহ তা'য়ালা এ প্রবন্ধটিকে মুসলমানদের ইহকালের হিদায়াত ও পরকালের নাজাতের উছিলা হিসেবে কবুল করুন । আমীন! ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান সাহেব (দা.বা.) মহাপরিচালক-ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা, ঢাকা ।
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.