আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

কি? তদুত্তরে মহানবী (সা.) ইরশাদ করেন, যারা আমার এবং আমার সাহাবাদের তরীকার (আদর্শের) উপর প্রতিষ্ঠিত থাকবে”**। লক্ষণীয় যে, প্রথমোক্ত হাদীসে মহানবী (সা.) তাঁর তরীকবার সঙ্গে সঙ্গে সাহাবাদের তরীকাকেও আঁকড়ে ধরতে নির্দেশ করেছেন। তেমনি ভাবে দ্বিতীয় হাদীসেও মহানবী (সা.) তাঁর তরীক্বায় প্রতিষ্ঠিতদেরকে যেমনিভাবে মুক্তিপ্রাপ্ত দলে গণ্য করেছেন অনুরূপ ভাবে সাহাবাদের (রা.) তরীকা বা আদর্শে প্রতিষ্ঠিতদেরকেও মুক্তিপ্রাপ্ত দলেই গণ্য করেছেন। তাই উপরোক্ত হাদীস দু'টি এবং এ ধরনের আরও অসংখ্য হাদীসের আলোকে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, সাহাবাগণের তরীকা বা প্রথম সারির “সালাফ” বা পূর্বসূরী । সুতরাং যারা তাঁদের অনুসরণ করবে তারা সালাফী । আর যারা তাঁদের অনুসরণ করবে না তারা “সালাফী” দাবি করার অধিকার রাখেনা। বরং তারা “খেলাফী” বা বিরুদ্ধাচরণকারী । সাহাবায়ে কিরাম (রা.) সম্বন্ধে লা-মাযহাবীদের আকীদা উপরোল্লিখিত সংক্ষিপ্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়েছে যে, রাসূল (সা.) এর সম্মানিত সাহাবীগণের মূল্যবান বাণী ও তাদের অনুসৃত আদর্শ আমাদের জন্য পাথেয় এবং অনুসরণীয় ও অনুকরণীয় । আর এটিই আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা । পক্ষান্তরে লা-মাষহাবী বা সালাফীদের আকীদা হলো যে, সাহাবাদের কোনো বাণী তাদের অনুসৃত আদর্শ অনুসরণযোগ্য নয় এবং অনুসরণ করা ধর্মহীনতা ও অন্ধ বিশ্বাসের নামান্তর । তিরমিযী শরীফ, কিতাবুল ইলম, বাবু মা-জায়া ফি ইফতিরাক্কে হাজিহিল উম্মাহ হা.নং- (২৬৪১)

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।