আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

আগমন ঘটবে যারা সাক্ষ্য দিলে তা গ্রহণ করার উপযুক্ত হবে না, আমাদের জন্য বিশ্বস্ত হবেনা, অঙ্গীকার রক্ষা করবে না, এক কথায় তাদের মধ্যে কেবল অসৎ ও অসঙ্গতিপূর্ণ আচরণই বহিঃপ্রকাশ ঘটতে থাকবে” ।** এ হাদীসের আলোকে এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে, ইসলামী ইতিহাসে অনুসরণীয় পূর্ববর্তী স্বর্ণযুগ বলতে উপরোল্লেখিত তিনটি যুগই বুঝায় । আর এ তিন যুগের সমাপ্তি ঘটেছে হিজরী তৃতীয় শতাব্দীর সূচনালগ্নে । তাই হাফেয যাহাবী (রহ.) লিখেন “পূর্ববর্তী যুগ বলতে হিজরী তৃতীয় শতাব্দীর সূচনালগ্নই বুঝায়” ।*২ উপরোক্ত আলোচনার আলোকে আমরা একথা সুদৃঢ়ভাবে বলতে পারি যে, সাহাবা, তাবেয়ী, ও তদসংশ্লিষ্ট আইম্মায়ে মুজতাহিদগণই আমাদের যোগ্য পূর্বসূরী । তাই কুরআন-হাদীসের সঠিক মর্ম অনুধাবনের ক্ষেত্রে তাদের আদর্শ, মতামত ও ব্যাখ্যার অনুসরণ যারা করবে একমাত্র তীরাই সালাফী দাবি করার অধিকার রাখে। আর যারা তাঁদের অনুসরণ করে না বা তাঁদের প্রতি বিরাগ ও বৈরী ভাব পোষণ করে অথবা তাঁদের পরবর্তী নিকৃষ্টতম যুগের কারও অনুসরণ করে তারা কোন ক্রমেই সালাফী দাবি করার অধিকার রাখেনা । বর্তমান তথাকথিত “সালাফী” দাবিদারদের সালফে ছালেহীন বা সাহাবা, তাবেয়ীন ও তদসংশ্লিষ্ট ইমামগণের সংগে কতটুকু সম্পর্ক রয়েছে(?) তা তলিয়ে দেখা প্রয়োজন । তাদের প্রকাশিত বিভিন্ন ধরনের পকেট পুস্তিকা ও চ্যালেঞ্জ-বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে, “ যারা পবিত্র কুরআন ও হাদীসের ভিত্তিতে জীবন সমস্যার সমাধান খুঁজে নিবে তারাই সালাফী বা আহলে হাদীস , তারাই মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতের অধিকারী ।”** তাদের এহেন বক্তব্য বাহ্যত খুবই আকর্ষণীয় । কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই ধরা পড়বে যে তারা অত্যন্ত চাতুরতার সাথে বিষ মিশ্রণ করে দিয়েছে। কেননা তাদের এ বক্তব্যে সাহাবায়ে *। বুখারী শরীফ ফাজায়েলে সাহাবা-হা.৩৬৫০ বিস্তারিত ব্যাখ্যা দেখুন ফাতহুল বারী পৃ.৭/৬ “২ মিজানুল ই’তেদাল-পৃ.১/৪ * দর: আহলে হাদীস আন্দোলন কি ও কেন-পৃ.৪-১৩

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।