আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

আহলে হাদীস দাবিদারদের মুহাদ্দিসগণ ও তাদের কিতাবগুলো কোথায়? হাদীস সংকলনের সুচনালগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত হাদীস, তাফসীর, ফিকৃহ ও ইলমে হাদীস সংক্রান্ত যাবতীয় বিষয় এবং হাদীসের ব্যাখ্যামূলক অসংখ্য কিতাব রচিত হয়ে আসছে। আর উম্মতে মুসলিমার নিমিত্তে এ মহান খিদমাত মুজতাহিদ ইমাম অথবা তাদেরই মুকাল্লিদ উলামায়ে কিরামের অসীম ত্যাগ তিতীক্ষার ফলাফল ৷ যা প্রতিটি জ্ঞানী মুসলিম মাত্রই স্বীকার করতে বাধ্য । ছিহাহ ছিত্তাহ (বুখারী শরীফ, নাসাঈ, আবুদাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ) এবং শরহে মায়া*নিল আসার , সুনানে বায়হাকী, মু'জামে আহমাদ সহ হাদীসের যাবতীয় কিতাবের সংকলকগণ হয়ত স্বয়ং মুজতাহিদ ছিলেন অথবা অন্য কোন ইমামের মুকৃাল্লিদ ছিলেন।** অনুরূপভাবে বুখারী শরীফের বিশেষ বিশেষ ব্যাখ্যাগ্রন্থের প্রণেতা, যেমন- “ফাতহুল বারী” প্রণেতা ইবনে হাজার আসক্বালানী শাফেয়ী, উমদাতুল কারী প্রণেতা বদরুদ্দীন আইনী হানাফী, ইরশাদুস সারী প্রণেতা শিহাবুদ্দান কাসতালানী শাফেয়ী, ফয়জুল বারী প্রণেতা আনওয়ার শাহ * ত্থমাম বুখারীকে (রহ.) অনেকে মুজতাহিদ ইমামদের মধ্যে গণ্য করেছেন, পক্ষান্তরে শাহ অলিউল্লাহ মুহাদ্দেসে দেহলভী (রহ.) “ আল-ইনসাফের” ৬৭ পৃষ্ঠায় ও আল্লামা তাজউদ্দীন সুবকী “ তবক্বীতুশ শাফেয়ীয়ার” ২/২ পৃষ্ঠায় এবং গাইরে মুকৃল্লিদ আলেম নবাব ছিদ্দিকৃ হাসান খাঁন “আবজাদুল উলুমের” ৮১০ পৃষ্ঠায় তাকে শাফেয়ী মাযহাবের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। ইমাম মুসলিমও শাফেয়ী ছিলেন বলে “ছিদ্দিক্‌ হাসান খান” “আল হিত্তার” ১৮৬ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আল্লামা আনওয়ার শাহ কাশ্বীরী “ফয়জুল বারী” ১/৫৮ পৃষ্ঠায় ইবনে তাইমিয়্যার উদ্ধৃতি দিয়ে ইমাম নাসাঈ ও আৰু দাউদকে হাম্বলী মাযহাব অবলম্বী বলেছেন। অনুরূপভাবে ছিদ্দিক্‌ হাসান খানও “আবজাদুল উলুম” ৮১০ পৃষ্ঠায় উভয়কে হাম্বলী বলে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযী সম্বন্ধে শাহ অলি উল্লাহ “ আল-ইনসাফের”৭৯ পৃষ্ঠায় মুজতাহিদ তবে হাম্বলী মাযহাবের প্রতি আকৃষ্ট এবং এক পর্যায়ে হানাফী বলে ও উল্লেখ করেছেন। আর ইমাম ইবনে মাজাহকে আল্লামা কাশ্বীরী “ফয়জুল বারী” ১/৫৮ পৃষ্ঠায় শাফেয়ী বলে উল্লেখ করেছেন। মোট কথা সবাই মুকালিদ তথা কোন না কোন মাযহাবের অন্তর্ভূক্ত ছিলেন । যদিও কোন কোন মাসআলায় আপন মাযহাবের খেলাফও করেছেন। যেমন ইমাম তবাহাবী হানাফী হওয়া সত্বেও কোন কোন মাসআলায় হানাফী মাযহাবের ভিন্ন মতও অবলম্বন করেছেন।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।