আহলে হাদীসের আসল রুপ - মুফতী রফিকুল ইসলাম মাদানী
/ ৯৬
📝 লেখা 📖 পিডিএফ

বলাবাহুল্য, হিন্দুস্তানে ইসলাম আগমনের সুচনা থেকেই মুসলমানগণ হানাফী মাযহাবের উপর প্রতিষ্ঠিত ছিলেন । ইংরেজ হুকুমত প্রতিষ্ঠার প্রাক্কালেও মুসলমানদের মধ্যে কোন ধর্মীয় মতানৈক্য ছিল না। অবশেষে হিজরী ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এমন কিছু লোকের মুহা. ইবনে আব্দুল ওহহাব নজদী ও কাজী শাওকানীর কেবল বৈচিত্র্যময় মতাদর্শগুলো বাস্তবায়নের লক্ষ্যে সমস্ত মুসলমানদের সঙ্গে বিরোধ এবং হানাফী মাযহাব ও অন্যান্য মাযহাব অবলম্বীদের সঙ্গে মতানৈক্য, অযথা বিরুদ্ধাচরণ, অকথ্য ভাষায় গালি-গালাজ ও তাদেরকে নির্মূল করার গভীর ষড়যন্ত্রে মরিয়া হয়ে উঠে। বিশেষ করে ইমাম আবু হানীফা (রহ.) ও অপবাদ দেয়া যেন তাদের ঠিকাদারী ও নিত্য নৈমিত্তিক ব্যবসায় পরিণত হয়। আর তাদের অনুসরণীয় ব্যক্তি হলো শায়খ নাছীরদ্দীান আলবানী । তিনিই তাদের পুরুধা। আহলে হাদীস ভাইয়েরা সেই আলবানীর মাযহাবই মানেন । শায়খ আলবানীই তাদের ইমাম ৷ উল্লেখ্য যে, ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইবনুল কৃাইয়্যিম ও মুহাম্মাদ ইবনে আব্দুল ওহহাব (রহ.) ছিলেন সমকালীন ইসলামী চিন্তাবিদ , যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ ও অসংখ্য মূল্যবান গ্রন্থপ্রণেতো। সাথে সাথে তাঁরা ছিলেন হাম্বলী মাযহাবের মুকৃল্লিদ ও অনুসারী । যদিও তাদের মধ্যে কিছু বিতর্কিত বিষয়ও ছিল । তাদেরকে আমরা শ্রদ্ধা করি। মোটেও সমালোচনা করছি না। কারও সমালোচনা সমীচীন মনে করি না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান লা-মাযহাবী ভাইয়েরা তাদের গুণগত বিষয়গুলো উপেক্ষা করে কেবল বিতর্কিত বিষয়গুলো অবলম্বন করতঃ মুসলমানদের মধ্যে ফিৎনা-ফাসাদ ও মতানৈক্যের যোগান দিচ্ছে। এমনিভাবে তাদের সীমিত জ্ঞানে হানাফীদের বিশেষ করে দেওবন্দী উলামায়ে কিরামের মধ্যে ব্যতিক্ৰম কিছু উপলব্ধি করতে পারলেই অতিরঞ্জিত ও অপব্যাখ্যার মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত ও বিভক্ত করার ষড়যন্ত্রে মেতে উঠে। ইবনে তাইমিয়্যার পুরো জীবনই ছিল জিহাদী প্রেরণায় উদ্ধুদ্ধ । তাতারীদের মোকাবিলায় জিহাদ করে তিনি কারাবরণও করেছেন। কিন্তু বর্তমান যুগে লা-মাযহাবী হিসেবে যারা পরিচিত, আহলে হাদীস আন্দোলন নামে যারা

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।