হাদীস নামক নতুন মতবাদটির সূত্রপাত হয়। প্রাথমিক পর্যায়ে তারা “ওহহাবী” হিসেবে পরিচিত ছিল । কিন্তু তারা নিজেদের “মুহাম্মাদী” বলে প্রচার করতো । পরবর্তীতে ‘ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম’ এ মর্মে ফাতওয়া দিয়ে ইংরেজের দালাল হিসেবে চিহ্নিত হয়। এ সুযোগে তারা সরকারী কাগজ-পত্র থেকে “ওহহাবী” নাম রহিত করে “আহলে হাদীস” নাম বরাদ্দ করতে সক্ষম হয়।* কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, নবোদ্ভাসিত এ দলটিই আজ নিজেদের ব্যতীত অন্যান্য সবাইকে নবোদ্ভাসিত বা বিদয়া’'তী বলে অপবাদ দিয়ে যাচ্ছে। যা হাস্যকর তো বটেই , চরম পরিতাপের বিষয় হিসেবেও বিবেচিত । লা-মাযহাবী আলিম মৌলভী মুহাম্মাদ শাহজাহানপুরী (মৃত.১৩৩৮ হিজরী) তার নিজের মতবাদ সম্বন্ধে বর্ণনা দিতে যেয়ে লিখেন- “সম্প্রতি হিন্দুস্তানে এমন একটি অপরিচিত মাযহাব পরিলক্ষিত হচ্ছে, যার সম্বন্ধে জনসাধারণ মোটেই অবগত নয়। অতীতে এ মতাদর্শের কোন লোক কোথাও ছিল কিনা তা সন্দেহজনক । উপরন্তু তাদের নামইতো মাত্র ইদানীং শুনা যাচ্ছে। তারা নিজেদেরকে মুকাল্লিদ” বা “ওহহাবী” অথবা “লা-মাযহাবী” বলে আখ্যায়িত করে থাকে” ৫ এ জ্বলন্ত সত্যকে যে বা যারা অস্বীকার করবে তার বা তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ থাকবে হিজরী দ্বাদশ শতাব্দীর পূর্বে ভারতবর্ষে বা করেছে (?) অথবা নামের সঙ্গে বিশেষণ হিসেবে এ সকল শব্দ সংযুক্ত করেছে অথবা সমগ্র বিশ্বে কোথাও “আল-জামিউস সালাফী”, “মসজিদু আহলিল হাদীস”, “মাদরাসাতু আহলিল হাদীস”, “আল-মাদরাসাতুস সালাফীয়া”, “আল-জামিয়াতুস সালাফীয়া” ইত্যাদি নামে কোন মসজিদ- মাদরাসা-জামিয়া ছিল(?) এ মর্মে কোন ধরনের প্রমাণ পেশ করার £ | বিস্তারিত তথ্যাবলী অবিলম্বেই পেশ করা হবে , ইনশাআল্লাহ ৷ * । আল-ইরশাদ ইলা সাবীলির রাশাদ, পৃ.১৩, উল্লেখ্য , এ বইটি তাদের নিকট অত্যন্ত মূল্যবান ও গুরুতৃপূর্ণ ।
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।