“মুযাহেরে হকৃ” কিতাবের স্বনামধন্য লেখক মাওলানা “কুতুব উদ্দীন” তাঁর “তুহফাতুল আরব ওয়াল আজম” গ্রন্থে লা-মাযহাবীদের উৎপত্তি ও ক্ৰমবিকাশের বিস্তারিত বিবরণ দিয়েছেন, যার সারসংক্ষেপ নিম্নে উল্লেখ করা হল- “সাইয়্যেদ আহমদ শহীদ, মাওলানা ইসমাইল শহীদ ও মাওলানা আব্দুল হাই (রহ.) পাঞ্জাবে আগমন করার পরপরই কতিপয় বিভ্রান্ত্রি সৃষ্টিকারীর সমন্বয়ে চার মাযহাবের ইমামগণের তাকৃলীদ অস্বীকারকারী নতুন ফিরকৃাটির সূত্রপাত লক্ষ্য করা যায় । যারা হযরত সাইয়্যেদ আহমাদ শহীদ (রহ.)-এর মুজাহিদ বাহিনীর বিদ্রোহী গ্রুপের সদস্য ছিল, এদের মুখপাত্ৰ ছিল মৌলভী আব্দুল হকৃ বেনারসী (মৃত-১২৭৫হি.) । তার এ ধরনের অসংখ্য ভ্রান্ত কর্মকাণ্ডের কারণে সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) ১২৪৬ হিজরীতে তাকে মুজাহিদ বাহিনী থেকে বহিষ্কার করেন। তখনই গোটা ভারতবর্ষের সকল ধর্মপ্রাণ জনগণ, বিশেষ করে সাইয়্যেদ আহমদ শহীদ (রহ.) এর খলীফা ও মুরীদগণ হারামাইন শরীফাইনের তদানীন্তন উলামায়ে কিরাম ও মুফতীগণের নিকট এ ব্যাপারে ফাতওয়া তলব করেন। ফলে সেখানকার তৎকালীন সম্মানিত মুফতীগণ ও অন্যান্য উলামায়ে কিরাম সর্বসম্মতিক্রমে মৌ. আব্দুল হকৃ ও তার অনুসারীদেরকে পথভ্রষ্ট ও বিভ্রান্তি সৃষ্টিকারী ফিরকা বলে অভিহিত করেন এবং মৌ. আব্দুল হকৃকে হত্যা করার নির্দেশ প্রদান করেন।* মৌ. আব্দুল হকৃব বেনারস পলায়ন করতঃ কোনভাবে আত্মরক্ষা পায়। সেখানে গিয়ে তার নবাবিষ্কৃত দলের প্রধান হয়ে সরলমনা জনসাধারণের মধ্যে তার বিষাক্ত মতবাদ ছড়াতে থাকে ৷” উপরোক্ত বিবরণ থেকে এ কথাই প্রতীয়মান হয় যে, মৌ. আব্দুল হক্ব বেনারসী কর্তৃক ১২৪৬ হিজরীতে ভারতবর্ষে লা-মাযহাবী বা আহলে ২ এ ফাতওয়া ১২৫৪ হিজরীতে তাম্বীহুদ্দান্রীন (০! 225) নামে প্রকাশ করা হয়, এখনো দেশের বিশিষ্ট লাইব্রেরীতে এর কপি সংরক্ষিত রয়েছে। * | তুহ্ফাতুল আরব ওয়াল আজম , পৃ. ১৬ খ.২, আন-নাজাতুল কামেলা, পৃ.২১৪, তাম্বীহুদ্দাল্লীন, পূ.৩১ তাইফায়ে মানসূরা-১০০ ইংরেজ আওর আহলে হাদীস- ১৭
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।