১৯তম সংস্করণ প্রসংগে আরজ আল হামদুলিল্লাহ! “তথাকথিত আহলে হাদীসের আসল রূপ” নামক পুস্তিকাটি সত্য প্রকাশের গ্রন্থনা জগতে একটি ক্ষুদ্র প্রয়াস । এ পুস্তিকাটি প্রথমে এপ্রিল ২০০৪ইং এবং এযাবৎ বিভিন্ন সময়ে কয়েক বার প্রকাশিত হয়। বিগত সংস্করণের কপিগুলো অতিদ্রুত নিঃশেষিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বর্তমানে নতুন সংস্করণ প্রকাশের জন্য সম্মানিত সুধীমণ্ডলীর নিকট থেকে বারং: তাগিদ আসতে থাকে । এতে প্রতীয়মান হচ্ছে যে, নব-উদ্ভাবিত তথাকথিত আহলে হাদীস মতবাদের বিভ্রান্তিকর ধুমবজাল থেকে পরিত্রাণের সহায়ক হিসেবে সত্যানুসন্ধিৎসু পাঠক মহলে এ পুস্তিকাটি গুরুতৃপূর্ণ বলে বিবেচিত হয়েছে। তাই, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত আমার কাছে ফোন আর বাহক মাধ্যমে এ পুস্তিকাটির চাহিদা ব্যক্ত করা হচ্ছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সর্বমহলের অনুপ্রেরণায় শত কর্মব্যস্ততার মধ্যেও এ পুস্তিকাটির নতুন সংস্করণ প্রকাশ করার কাজে হাত দিয়েছি । শ্রদ্ধেয় মুরুব্বীয়ান ও সম্মানিত বন্ধুমহলের পরামর্শানযায়ী পুত্তিকাটির তৃতীয় সংস্করণে “তৃতীয় অধ্যায়” সংযোজন করে এর কলেবর বৃদ্ধি করা হয়েছিল। এতে ছিল- “মুসলমানদের বিরুদ্ধে লা-মাযহাবীদের আক্রমণের স্বরূপ” শিরোনামে একটি প্রামাণ্য আলোচনা । বর্তমান সংস্করণেও কিছু পরিবর্তন ও পরিমার্জন করতঃ পুস্তিকাটিকে সর্বাঙ্গীণ নতুন আঙ্গিকে রূপায়ণ করে একটি পূর্ণাঙ্গ তথ্যবহুল রচনা হিসেবে আপনাদের হাতে তুলে দেয়ার চেষ্টা করেছি। এ প্রেক্ষিতে পূর্ববর্তি সংস্করণের ভুল-ক্রুটিগুলো বর্তমান সংস্করণে সংশোধনের প্রয়াস পেয়েছি। তবুও সহৃদয় পাঠকবৃন্দের দৃষ্টিতে কোন ভুল ক্রুটি পরিলক্ষিত হলে তা অবগত করার অনুরোধ রাখছি। সম্মানিত পাঠক মহল থেকে কোন সংশোধনী বা পরামর্শ পেলে পুস্তকটির পরবর্তী সংস্করণে তা সমন্বয়ের প্রয়াস নেবো, ইনশাআল্লাহ । মহান আল্লাহ সংশ্লিষ্ট সকলের মেহনত কবুল করুন । আমাদের সবাইকে হকৃ বুঝার ও হকৃ পথে চলার তাওফীক দান করুন। আমাদের এ ক্ষুদ্র প্রয়াস ইহকাল ও পরকালের নাজাতের ওছীলা হিসেবে গ্রহণ করুন। আমীন । রফিকুল ইসলাম নভেম্বর ২০১২
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।