সভায় জনৈক কথিত আহলে হাদীস মৌ. আ. সাত্তার ত্রিশালী , তার মুখস্থ মনগড়া চ্যালেঞ্জ ও বিভ্রান্তিকর-ভিত্তিহীন বক্তব্য আরম্ভ করলে, আতঙ্ক, সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বর মাও. মেরাজুর রহমান সাহেব তাৎক্ষণিকভাবে সভাস্থলেই তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তার লাগামহীন , ভিত্তিহীন ও বিভ্রান্তিকর চক্রান্তমূলক বক্তৃতার প্রতিবাদ করেন। এক পর্যায়ে সেখানকার উলামায়ে কিরাম ও আপামর তাওহীদী ২৪শে মার্চ ২০০৪ ইং সকাল ১০ ঘটিকায় বিতর্কে বসার অঙ্গীকার করে রেহাই পায়। সাধারণ মুসলামানগণ মনে করেছিলেন, এ বিতর্কে এ সমস্যার একটা চূড়ান্ত সমাধান হতে পারে। এ পরিসরে মুহতারাম মেরাজ সাহেব ও ইত্তেফাকুল উলামা জামালপুরের সাধারণ সম্পাদক মাও. আবুল কাসেম সাহেবের তত্বাবধানে হানাফী উলামায়ে কিরাম বিতর্কে বসার পূর্ণ প্রস্তুতি গহণ করেন। আমি অধমও এতে যোগদানে অঙ্গীকারাবদ্ধ ছিলাম এবং গিয়ে ছিলাম । কিন্তু আহলে হাদীস নামের ধরজাধারীরা ছলচাতুরী বিভ্রান্ত করার দ্বার উনুক্ত রাখতে সক্ষম হয়। কিন্তু হানাফী উলামায়ে কিরাম বর্তমানে সেখানে খুবই সোচ্চার ও নবপ্রেরণায় উজ্জ্বীবিত হয়ে রেখেছেন। এভাবে ভোলার সরলমনা জনসাধারণের মধ্যে লা-মাযহাবী নামের বিষাক্ত মতবাদ ছড়ানোর লক্ষ্যে বিগত কিছুদিন পূর্বে তারা একটি জনসভা করে। এতে তারা প্রথাগতভাবে বিভিন্ন প্রকার অবান্তর চ্যালেঞ্জ, ভিত্তিহীন বক্তৃতা-বিবৃতি এবং উলামায়ে দেওবন্দ তথা আহলে হক হানাফী উলামাগণকে অকথ্য ভাষায় গালমন্দ করে জনগণকে বিভ্রান্ত ও দ্বিধা বিভক্ত করার হীন প্রচেষ্টা চালায়। কিন্তু সাথে সাথে ভোলার সচেতন মোকাবিলার পদক্ষেপ গ্রহণ করেন এবং সময়োচিত দাঁতভাঙ্গা জবাব দিতে আরম্ভ করেন। এ পরিসরে আহলে হাদীস নামের দাবিদারদের উৎপত্তির রহস্য এবং তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও আসল রূপ হকৃপিপাসু জনগণকে অবহিত করার লক্ষ্যে ১৫ই এপ্রিল ২০০৪ইং সমগ্র ভোলার আহলে হক্ব আয়োজন করা হয়। এতে আমিও আমন্ত্রিত ছিলাম এবং যথাসময়ে গিয়েছিলাম । এ প্রতিবাদ সভার স্মারক হিসেবে লা-মাযহাবীদের অশুভ
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।