ক্বারীউল কুররা শাহ সূফী আব্দুর রকীব ছিরামপুরী
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অনেক আশ্চর্য কাহিনী সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। কারণ যে সকল ব্যক্তিবর্গের কাছে পেকে হযরত ছাহেব ক্রিবলাহ (রহঃ) সম্পর্কে অধিকতর জানার সমূহ সম্যাবনা ছিল, তাঁদের পায় সবাই আজ এই দুনিয়ায় নেই। তারপরও সাধ্যমত সংগৃহীত গোটা কয়েক ঘটনাবলী সম্মানিত পাঠকবৃন্দের সামনে ব্যথাতুর হৃদয়ে ভুলে ধরলাম । পাসপোর্ট ছাড়াই আসাম গমন: (ক) এখনকার মতই সে সময়ও আসাম যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হত। হযরত বদরপুরী (রঃ) এর নির্দেশ পেয়ে ছিরামপুরী (রঃ) আসামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। হয়ত কোন অসুবিধের কারণে তিনি পাসপোর্ট করতে পারেননি । যখন তিনি চেকপোস্টের কাছে আসলেন, অফিসার তার কাছে পাসপোর্ট চাইল। কিন্তু তার কাছে তো পাসপোর্ট নেই। বিরাট সমস্যায় পড়ে গেলেন। হঠাৎ তার মনে বদরপুরী (রঃ) এর কথা উদয় হল। তিনি তার প্রতি ধ্যানমগ্ন হলেন। এ অবস্থা দর্শনে অফিসারটি কি যেন ভাবল। অতঃপর তাকে চেকপোষ্ট পেরিয়ে সামনের দিকে চলে যেতে বলল । এভাবেই হযরত ছিরামপ্ররী (রঃ) বিনা বাধায় আসাম পমন করলেন: (খ) ১৯৫৪ সালের ঘটনা। তখন হযরত বদরপুরা (রঃ) আসামে অবস্থান করছিলেন। হঠাৎ বুখারী শরীফের একটি নির্দিষ্ট সংস্করণের কপির তার প্রয়োজন দেখা দিল। তিনি ছিরামপ্ররী (রঃ) এর কাছে সংবাদ প্রেরণ করলেন এই মর্মে যে. তিনি যেন সেই নিদিষ্ট সংস্করণের কপিটি তার কাছে পৌছে দেন। (সংস্করণের পরিচিতি জানা সম্ভব হয়নি)। সংবাদ পেয়ে হযরত ছিরামপুরী (রঃ) হাফিজ মুযাম্মিল আলী সাহেবকে সঙ্গে নিয়ে বুখারী শরীফের এ কপিটি সাথে করে আসামের উন্দেশ্যে রওয়ানা দিলেন। এবারও তাদের কাছে পাসপোর্ট ছিল না। আল্লাহই ভাল জানেন, হয়ত ওঁ সময় পাসপোর্ট সংগ্রহ করা কঠিন ছিল। যাক, এবারও আল্লাহর উপর ভরসা করে পাসপোর্ট অফিসারের সামনে তারা পিয়ে দাড়ালেন। হযরত ছিরামপুরা (রঃ) এর বুকে চেপে ধরা ছিল বুখারী শরীফের সেই কপি। অফিসারটি সে দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, 'এইখানা কী’? তিনি উত্তরে বললেন, "ইহা “একখানা কিতাব’। অফ্ৰিসারটি বলল. ‘ইহা কি কালামুল্লাহ'? তিনি বললেন, হ্যা অফিসারটি বলল, ঠিক আছে। অতঃপর অফিসারটি কি যেননাবল। অবশেষে তাদেরকে বলল, আপনারা আপনাদের লক্ষ্মহ্বলে চলে যান। আন্কাহর প্রতি অশেষ শুকরিয়া জ্ঞাপনপূর্বক আসামে বদরপুরী (রঃ) এর দরবারে উপস্থিত হলেন। সুলতানুল আযকার আল্লাহর যিকিরের এক বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে একজন আবেদ অনেক্ষণ পর্যন্ত শ্বাস গ্রহণ না করে আল্লাহ্র ধ্যানে নিমগ্ল থাকতে পারেন। হযরত ছিরামপুরী সাহেব (রহঃ) এই পদ্ধতির যিকিরে অভ্যস্ত ছিলেন। আর এই বিশেষ পদ্ধতির যিকিরের বলৌলতে তিনি বিভিন্ন মুসিবত পেকে উদ্ধার লাভ করেছিলেন। একদিনের ঘটনা

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।