উবায়দুল্লাহ আহবারের বাড়ি? লোকজ্ঞন উত্তর দিল, হ্যা. এটাই তার বাড়ি। আগত্তক তাজ্জুব হয়ে গেলেন। ধীরে ধীরে তার তাজ্জব তাআসসুফে (দুঃখে) পরিণত হল। চেহারায় বেদনার আভা ফুটে উঠল। মনে মনে বললেন, হায়, এ কী করলাম? এত দূরের পথ পেরিয়ে অবশেষে এমন এক লোকের সাথে সাক্ষাৎ করতে এলাম, যে কি না একজন দুনিয়ালোভী। এত সম্পদ, এত বড় অনস্ট্ালিকা যার, সে কী করে একজন আল্লাহওয়ালা মুত্তাকী হতে পারে? আফসোস যেন তার আর শেষই হয় না। এখন আর কি করা। মাপরীবের সময় হয়ে গেল। আগত্ৰক পাশের একটি মসজিদে মাগরিবের নামায আদায় করলেন। অতঃপর তিনি মুরাকাবায় নিমগ্ন হয়ে গেলেন। এশার আযান হল। তিনি নামায আদায় করলেন। এবার মসজিদের মুয়াজ্জিন বললেন, জঞননাব। আমি এখন মসজিদ তালাবদ্ধ করব। অনুগ্রহপূর্বক বেরিয়ে গেলে ভাল হয়। আগন্তুক বললেন, দেখুন ভাই, আমি সুদূর শামদেশ থেকে আপনাদের দেশে এসেছি। এদেশে আমার কোন পরিচিত লোক নেই । অনুগ্রহ করে অনুমতি প্রদান করলে আমি মসজিদেই অদ্যকার রাতটি যাপন করব। মুয়াজ্জিন সাহেব অবশেষে এক মুসাফিরের আবেদন মেনে নিলেন এবং মসজিদে অবস্থানের অনুমতি দিয়ে দিলেন। আগন্রক রাতে মসকজ্তিদে এবাদতে মশগুল রইলেন। এক সময় রজনী পভীর থেকে গভার হল। তিনি কিয়ামূল লাইল আদায় করলেন। এমন সময় কে যেন মসজিদের দরজায় করাঘাত করে উঠল। তিনি জিজ্জেস করলেন, “কে? কে আপনি? কোথা পেকে এসেছেন"? সদ্য আগত লোকটি বললেন, আমি এক মুসাফির। অনুগ্রহপূর্বক দরজা খুলুন" । “না, দরজ্ঞা খোলা যাবে না। এমনিতেই মসজ্জিদের দরজ্ঞা বন্ধ থাকে। আমি বন্ধ দূরের মুসাফির বলে মুয়াজ্জিন সাহেব আমাকে অনুমতি দিয়েছেন। আপনি অন্য কোথাও যান” । শামদেশীয় আগতভ্ৰক বললেন। “জনাব, আমার উপর একটু অনুগ্রহ করুন"। দরজার বাইরে দাড়ানো লোকটি বলে উঠলেন। কি করা যায়, অবশেষে তিনি দরজা খুললেন। লোকটি প্রবেশ করলেন। শুরু হল সংলাপ: “আপনি কে"? সদ্য আগত লোকটি প্রশ্ব করলেন । “আমি এক মুসাফির"। “কোথা থেকে এসেছেন"? “শাম পেকে” । মসজিদে অবস্থানকারী আগন্তক বললেন । “কী উদ্দেশ্যে ভারতবর্ষে আপনার আগমন"? সে কথা বলে আর মনের দুঃখ বাড়াবেন না ভাই" । “তারপরেও একটু বলুন”। অনুরোধ ঝরে পড়ল সদ্য আপত মুসাফিরের কক্ঠ গথেকে। “ভাই। এসেছিলাম আপনাদের দেশের উবায়দুল্লাহ আহবারের সাথে মুলাকাতের উদ্দেশ্যে। লোক মুখে শুনেছিলাম যে, তিনি অত্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা বুযুর্গ লোক। কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে. এমন এক সুমহান ব্যক্তির এত বিশাল সম্পদ থাকতে পারে। এখন আমার কেমন জানি মনে হচ্ছে যে, তিনি সম্পদলোভী এক দুনিয়াদার বৈ আর কিছু নন। বড় আফসোস হচ্ছে, কেন এত পরিশ্রম করে লোকটির সাথে সাক্ষাৎ করতে এলাম”? ছাহেব "ডু.
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।