ক্বারীউল কুররা শাহ সূফী আব্দুর রকীব ছিরামপুরী
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

দেখা হল। তিনি নামায আদায় করে বিদায় নিয়ে চলে আসলেন। পরে মুহতামিম সাহেব ও গোটার গ্রামের মুহাদ্দিছ সাহেবের কাছ পেকে জানতে পারলাম যে. এ দিন হযরত মুহতামিম সাহেবের রুমে ওয়ালিদ মুহতারাম তাদের সাখে তাদের ফরমায়েশমত বিভিন্ন বিষয়ে কথা বলেছিলেন। তার কথার মাধুর্য এতই যাদুময়ী ছিল যে. বার বার তার কথা শুনতে ইচ্ছে হচ্ছিল। আর তাই তো যোহরের কিছুক্ষণ পর থেকে রাত আড়াইটা পর্যন্ত নাস্তা, আহারপর্ব ও নামায ছাড়া বাকী সময় তিনি শুধু কথা বলে যাচ্ছিলেন অনবরত এবং মুহতামীম সাহেব ও মুহাদ্দিছ সাহেব তন্ময় হয়ে শুনেই যাচ্ছিলেন। রাত আড়াইটা যখন বাজে তখন ওয়ালিদ সাহেব নিজ থেকেই তাদেরকে বলেছিলেন যে, আমি আজ সুনামগঞ্জ থেকে হেঁটে আপনাদের এখানে এসেছি, তাছাড়া ফজরের নামাযও তো আদায় করতে হবে। তাই কিছুটা সময় হলেও বিশ্বাম নেয়াটা বোধ হয় ভাল হবে। এই বলেই তবে তিনি তাদের কবল থেকে ছুটে এসেছিলেন। পরে হযরত মুহাদ্দিছ সাহেব আমাকে বলেছিলেন, তোমার ওয়ালিদ সাহেবের কথায় যাদু আছে। আমরাও তো কম বেশী কথা বলতে পারি; কিন্তু তিনি আমাদের মনে এমন অবস্থা সৃষ্টি করেছিলেন যে, আমরা যেন কথা বলতে ভুলেই গিয়েছিলাম । (২) হযরত ছিরামপুরী সাহেবের বড় ছেলে আরেকটি ঘটনা বর্ণনা করেন, যা তার নিজের সাখে সম্পর্কিত। ঘটনাটি এই: দিনটি ছিল শুক্ৰবার। আমার ওয়ালিদ সাহেব তখন প্যারালাইসিস রোগে আক্রান্ত। কথা আগের মত বলতে পারতেন না। আমি প্রায়ই তার মাথার চুল. নখ ও গোফ কেটে দিতাম। তিনি আমার জন্য অপেক্ষা করতেন, কখন বাড়ি আসব এবং এগুলো ছোট করে দেব। এদিন এমনি তার গৌফ ছোট করে দিচ্ছিলাম: হঠাৎ তিনি আমাকে বললেন, শামসুল হুদা। উবায়দুল্লাহ আহবার (রহঃ) এর ঘটনা কি তুমি জান? আমি জ্ঞবাব দিলাম, জিবি না. জ্ঞানিনা। আমার জবাব শুনে তিনি যেন একটু অবাকই হলেন। পরে তিনি নিজেই ঘটনাটি বলা শুরু করলেন। ঘটনাটি ছিল এই: হযরত উবায়দৃল্যাহ আহবার (রহঃ) ভারতবর্ষের অধিবাসী অত্যান্ত পরহেজপার একজন বুযুর্গ ছিলেন। তার ছিল হাজার হাজার মুলীদান। বিশ্গাল সম্পদের অধিকারী ছিলেন তিনি । সম্পদের প্রতিযোগিতায় রাজা বাদশারাও যেন হার মানৰে। তার এ বিশাল সম্পদের রক্ষণাবেক্ষণের জনা কর্মচারীও ছিল হাজারে হাজার। এমন সুবিশাল স্টেটের মালিক হয়েও তিনি ছিলেন নির্বিকার। সম্পদের মোহ তাকে সামান্যতমও স্পর্শ করতে পারেনি। তিনি চলতেন আগে আগে, সম্পদ চলত পেছনে পেছনে। তবুও পেছনে তাকাবার নাম নেই তার । সে সময় শাম দেশের একজন পরহেজগার বুযুর্গ লোক ভারতবর্ষের হযরত উবায়দুল্লাহ আহবার (রহঃ) এর অসামান্য বুযুপীর কথা শুনলেন। শুনামাত্র তার সাথে মুলাকাতের অদমা আকাঙ্যা তার মনে জেগে উঠল। সুতরাং তিনি ভারতবর্ষে সফরের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেলেন। তখন কিন্তু আজকালের মত যানবাহনের সুবাবস্থা ছিল না। পদত্রজেই বেশীরভাগ সফর করতে হৃত। অবশেষে তিনি ভারতবর্ষে এসে পৌছলেন। তিনি তাকে জীবনে কখনও দেখেননি। তাই লোকজনকে জিজ্ঞেস করে অবশেষে হযরত উবায়দুল্লাহ আহবার (রহঃ) এর সুবিশাল অট্টালিকার সামনে এসে উপস্থিত হলেন। লোকজ্ঞনকে জিজ্ঞেস করলেন, এটাই কি ছাহেব :] ২১

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।