কাছে তিনি অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ছিলেন। বিশেষ করে তার চারিত্রিক মাধুর্য, তাকুওয়া পরোপকার, সদাচার ইত্যাদি বৈশিষ্ট্যের কথা তারা আজও শদ্ধাভরে স্মরণ করেন । কথায় ছিল যাদু: নবী করীম (সাঃ) বলেছেন:. | = 3) == | অর্থাৎ “নিশ্চয়ই কথার মধ্যে যাদু আছে" ৷ সত্যিই মানুষের মধো এমন মানুষও আছে, যারা কথা বলে শ্রোতভাকে মোহগ্রহ্থ করে ফেলে। খাওয়া দাওয়া ইত্যাদি ফেলে রেখে মানুষ বিভোর হয়ে শুনতেই থাকে সেই যাদুময়ী বচন। হযরত ছিরামপুরী (রহঃ) ছিলেন এমনি এক কথার যাদুকর। কথার উদ্থান পতনে, শব্দ চয়নে, উৎফুলতা ও পান্তীর্য প্রদর্শনে এক সুদক্ষ নিপুন কারিগর ছিলেন তিনি। তার স্বৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। একবার যা শুনতেন জীবনে তা ভুলতেন না। অকপটে বলে যেতে পারতেন অনেকদিন আগে ঘটে যাওয়া অবিকল কাহিনী বা শুনা কথা। তার প্রতিটি আলাপচারিতায় ছিল জ্ঞান আর সদুপদেশের ছড়াছড়ি। এত গল্প তিনি বলতেন, কিন্তু একটি গল্পও তার অনর্থক ছিল না। বেশীরভাগই ছিল কোরআন হাদীসে বর্ণিত বিভিন্ন ঘটনাবলী। এ ছাড়াও তার বক্তবো থাকত আগলিয়াদের বিভিন্ন আশ্চর্যজনক কাহিনী। প্রতিটি কাহিনীই ছিল জীবন গঠনের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। তিনি মানুষকে কেমন করে যাদুময়ী গল্পের বাধনে আটকে রাখতেন নিম্নে তার দু' একটি ঘটনা বর্ণনা করছি: (১)_সৎপুর মাদ্রাসায় গমন; হযরত ছিরামপুরী সাহেবের বড় সাহেবযাদা মাওলানা শামসুল হুদা সাহেব একটি ঘটনা বর্ণনা করেন যে, আমি তখন সৎপুর মাদ্রাসায় অধ্যয়নরত ছিলাম। তখন মাদ্াসার প্রতিষ্ঠাতা মুহতামীম ছিলেন হযরত মাওলানা গোলাম হুসেইন সাহেব। একাধারে তিনি যেমন ছিলেন বাহরুল উলূম, তেমনি ছিলেন একজন আশিকে রাসূল। তার জাবনদ্দশ্যায় তিনি মাদ্রাসা থেকে কোন বেতন নেননি। তখন এ মাদ্রাসার মুহাদ্দিছধ ছিলেন হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব গোটারগ্রামী। এই দুই মহান ব্যক্তি আমার ওয়ালিদ মুহতারাম সম্পর্কে অনেক কথা শুনেছিলেন। তাদের আকাঙ্খা ছিল তার সাথে মুলাকাত করার এবং তার কপ্দা শুনার। একদিন আমার ওয়ালিদ মুৃহতারাম আমাকে দেখার জনা সৎপুর মাজাসায় ত'শরীফ নিলেন। খবর পেয়ে মুহতামীম সাহেব ও মুহান্দিল সাহেব বুবই আনন্দিত হলেন। মুহতামিম সাহেব আমার ওয়ালিদ মুহতারামকে তার রুমে নিয়ে গেলেন। মুহাদ্দিস সাহেবও এ রুমে এসে উপস্থিত হলেন। সময় ছিল যোহরের নামাযের কিছুক্ষণ পর। তাদের সাখে যাওয়ার সময় আমার সাথে একবার দেখা হয়েছিল। তারপর আমি ছাত্রাবাসে চলে গেলাম। তার সাপে আর আমার সাক্ষাৎ হয়নি। আছরের নামাযের সময় হল, দেখলাম হযরত মুহতামিম সাহেব ও মুহাদ্দিস সাহেব তাকে ঘিরে নিয়ে এসে আছরের নামায আদায় করেই আবার তাকে ঘিরে নিয়ে মুহতামিম সাহেবের রুমে প্রবেশ করলেন। মাগরিবের নামাযের সময়ও ঠিক একই অবস্থা অবলোকন করলাম। এশার নামাযের সময় হল। এবারও ঠিক পর্বের অবস্থা। নামায আদায় করেই আবার সেই রুমে প্রবেশ করলেন। আমি তখন মনে মনে ভাবলাম. আল্লাহই ভাল জানেন, এত দীর্ঘ সময় ধরে তারা কি করছেন। রাতে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন ফজরের নামাযের পর ওয়ালিদ মুহতারামের সাপে আমার ছাহেব ২০
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।