মিলাদে মোস্তাফা(প্রথম ভাগ) Allama Boshirhati
/ ৮০
📝 লেখা 📖 পিডিএফ

“এবং যে সময় আল্লাহ নবীগণের নিকট অঙ্গীকার লইয়াছিলেন-_ অবশ্য আমি তোমাদিগকে যে কেতাব ও হেকমত প্রদান করিব, তৎপরে তোমাদের নিকট একজন রাছুল আগমন করিবেন যিনি তোমাদের সহিত যাহা আছে তাহার সত্যতা প্রমাণকারী হইবেন, তখন তোমরা অবশ্য তাহার প্রতি ইমান আনিবে এবং তাহার সহায়তা করিবে। আল্লাহ বলিলেন, তোমরা স্বীকার করিলে কি এবং ইহার উপর আমার অঙ্গীকার গ্রহণ করিলে কিন্বা তাহারা বলিলেন, স্বীকার করিলাম। আল্লাহ বলিলেন, তোমরা সাক্ষী থাকিলে এবং আমি তোমাদের সহিত সাক্ষ্যদাতা রহিলাম।”” মাওয়াহেবে-লাদোরীয়া, ১/৮ পৃষ্ঠা; “যখন আল্লাহতায়ালা আমাদের নবি (ছাঃ)-এর নুরকে সৃষ্টি করিয়াছিলেন এবং তাহার নুর হইতে অন্যান্য নবিগণের নুরগুলি বাহির করিয়াছিলেন, তখন তাহাকে উক্ত নুরগুলির দিকে দৃষ্টিপাত করিতে আদেশ করিয়াছিলেন, ইহাতে উক্ত নূর তাহাদিগকে এরূপ ভাবে পরিবেষ্টন করিয়া ফেলিল যে, আল্লাহ তদ্বারা তাহাদিগকে বাক্পক্তি সম্পন্ন করিয়া দিলেন। তাহারা বলিতে লাগিলেন, হে আমাদের প্রতিপালক, কাহার নূর আমাদিগকে ক্ষীণ করিয়া ফেলিল? আল্লাহতায়ালা বলিলেন, ইহা আবদুল্লার পুত্র মোহাম্মদের নুর--যদি তোমরা তাহার প্রতি ইমান আন, তবে আমি তোমাদিগকে নবীপদে বরণ করিয়া লইব, তাহারা বলিলেন আমরা তাহার প্রতি ও তাহার নবুয়তের প্রতি ইমান আনিলাম।” ইহাই উপরোক্ত আয়তের afl এমাম এমাদদ্দিন এবনে কছির উপরোক্ত আয়তের টিকায় লিখিয়াছেন, হজরত আলি ও এবনে আববাছ (রাঃ) বলিয়াছেন, আল্লাহতায়ালা (হজরত) আদম (আঃ) হইতে আরস্ত করিয়া যত পয়গন্বর পৃথিবীতে প্রেরণ করিয়াছেন, তৎসমস্তের নিকট হইতে এই অঙ্গীকার গ্রহণ করিয়াছেন যে, যদি তাহাদের জীবদ্দশায় (হজরত) মোহাম্মদ (ছাঃ) প্রেরিত হন, তবে তাহারা তাহার প্রতি ইমান আনিবেন এবং তাহারা সহায়তা করিবেন। আরও নিজেদের উন্মতগণের নিকট হইতে উপরোক্ত বিষয়ের অঙ্গীকার লইবেন।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।