বিবাহ করিয়া তাহাকে গর্ভবতী অবস্থায় ত্যাগ পূর্ব্বক মৃত্যুমুখে পতিত হইয়াছেন। রাজা কহিলেন, উক্ত বিবি সস্তান প্রসব করিয়াছেন কি? অরাকা বলিলেন, আমি এক রাত্রে একটি প্রতিমার নিকট ছিলাম, এমতাবস্থায় উহার উদর হইতে একজন শব্দকারীর এই শব্দ শুনিলাম__ “নবি ভূমিষ্ঠ হইয়াছেন, রাজাগণ লাঞ্ছিত হইয়াছে, ভ্রান্তি দূরীভূত হইল এবং শেরক্ সমূহ পৃষ্ঠ প্রদর্শন করিল।” তৎপরে উক্ত প্রতিমা অধোমস্তকে ভূপতিত হইল। জয়েদ বলিলেন, “হে বাদশাহ, আমি উক্ত রাত্রে আবু কোবাএছ পৰ্ব্বতে আরোহণ করিয়া দেখিয়াছিলাম যে, একটি লোক আছমানের দিক হইতে নামিয়া আসিতেছে, তাহার দুইটি সবুজ রংএর পালক আছে। এই লোকটি উক্ত পাহাড়ে দণ্ডায়মান হইয়া মনা শরিফের দিখে মুখ করিয়া বলিতে লাগিল, শয়তান লাঞ্ছিত হইয়াছে, প্রতিমাগুলি বাতিল হইয়া গেল, ‘আমিন’ (বিশ্বাস ভাজন নবী) ভূমিষ্ঠ হইয়াছেন। তৎপরে সেই ব্যক্তি তাহার 6و লম্বা করিয়া পূর্ব ও পশ্চিম দিকে ধরিল, ইহাতে একটি জ্যোতি প্রকাশিত হইল। তৎপরে সে ব্যক্তি কা'বা গৃহের প্রতিমাগুলির দিকে ইশারা করিল, ইহাতে তৎসমস্ত ভূলুষ্ঠিত হইল। কক্ষে নিদ্ৰিত ছিলাম, হঠাৎ একটি ঘাড় সমেত মস্তক বাহির হইয়া বলিতে লাগিল, হস্তী স্বামীদের উপর ধ্বংস আপতিত হইল, পক্ষীদল তাহাদিগের উপর কঙ্করময় প্রস্তর নিক্ষেপ করিল, অত্যাচারী দুরাচার “আসরাম' বিনষ্ঠ হইল, মক্কায় 358 নবী ভূমিষ্ঠ হইলেন, যে ব্যক্তি তাহার আহবান গ্রাহ্য করিবে, সে ব্যক্তি সৌভাগ্যবান হইবে। আর যে ব্যক্তি তাঁহার অবাধ্য হইবে, সে হতভাগ্য হইবে। তৎপরে উক্ত মস্তক জমিনের মধ্যে অদৃশ্য হইয়া গেল। আমি চীৎকার করিতে লাগিলাম, কিন্তু কথা বলিতে সক্ষম হইলাম না, আমি দণ্ডায়মান হইতে ইচ্ছা করিলাম, কিন্তু সমর্থ হইলাম না, আমার পরিজনগণ আমার নিকট উপস্থিত হইলে, আমি বলিলাম, হাবশিদিগকে اد হইতে দূরে রাখ। তাহারা তাহাই করিল, তৎপরে আমি বাক্শক্তি ও চলৎশক্তি পুনঃ প্রাপ্ত হইলাম। খাছেয়েছে কোবরা, ১/৫২/৫৩। সমাপ্ত |
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।