কাহারও নিকট প্রকাশ করিও না, কেননা শত্রুরা তাহার সম্বন্ধে এত অধিক দ্বেষ হিংসা পোষণ করিবে__ যাহার দৃষ্টান্ত জগতে নাই এবং বিদ্বেষ-পরায়ণ লোকেরা তাহার প্রতি এত অধিক অত্যাচার করিবে, যাহা ইতি পূর্ব্বে দৃষ্টিগোচর হয় নাই। আবদুল মোত্তালেব জিজ্ঞাসা করিলেন, তাহার বয়স কি হইবে? তিনি বলিলেন, সত্তরের অধিক হইবে না এবং ষাটের কম হইবে না, ৬১ কিম্বা ৬৩বৎসর হইবে। খাছায়েছে কোবরা, ১/৫০ পৃঃ | এবনো আবি-হাতেম বর্ণনা করিয়াছেন, হজরত নবি (ছাঃ) পয়দা || হইলে, পৃথিবী জ্যোতিতে পূর্ণ হইয়াছিল, সেই সময় ইবলিছ বলিয়াছিল যে, অদ্য রাত্রে একটি বালক জন্ম গ্রহণ করিয়াছেন, সেই বালক আমাদের কাৰ্য্যকলাপ বিনষ্ট করিয়া দিবে। তখন ইবলিছের শিষ্যরা বলিয়াছিল, হে শিক্ষক, তুমি তাহার নিকট গমন করিয়া তাহার বিবেক বুদ্ধি নষ্ট করিয়া দাও। ইবলিছ হজরত নবি (ছাঃ) এর নিকট উপস্থিত হইল, অমনি আল্লাহতায়ালা (হজরত) জিবরাইল (আঃ) কে প্রেরণ করিলেন, তিনি ইবলিছকে একটি পদাঘাত করেন, ইহাতে সে আদন নামক শহরে পতিত হয়। __খাছায়েছে কোবরা, ১/৫১ পৃষ্ঠা। জোবাএর ও এবনো-আছাকের বর্ণনা করিয়াছেন, ইবলিছ পূর্ব্বাকালে সাত আছমান অতিক্রম করিয়া যাইত। (হজরত) ইছা (আঃ) এর ভূমিষ্ঠ হওয়ার পরে ইবলিছ তৃতীয় আছমান অতিক্রম করিয়া যাইতে পারিত না। হজরত মোহাম্মদ ছোঃ) ভূমিষ্ঠ হওয়া মাত্র ইবলিছের আছমানে যাওয়ার পথ রুদ্ধ হইয়া যায়।-_উক্ত কেতাব, উক্ত পৃষ্ঠা। হজরতের পয়দা হওয়ার পরে বহু উদ্ধাপাত নিক্ষেপ করিয়া জুন শয়তানদিগের আসমানে যাওয়ার পথ রুদ্ধ করিয়া দেওয়া হয়।-_জরকানি, ১/২২। খরাএতি ও এবনো-আছাকের বর্ণনা করিয়াছেন__ “অরাকা-বেনে- নওফল, জায়েদ বেনে-আমর, ওবায়দুল্লাহ বেনে-জাহশ ওছমান বেনেল হোয়ায়রেছ প্রভৃতি কোরাএশগণ একটি প্রতিমার নিকট সমবেত হইত।তাহারা তথায় একরাত্রি উপস্থিত হইয়া উক্ত প্রতিমাটিকে অধোমত্তকে পতিত দেখিয়া 5۳5 হইল। তৎপরে তাহারা প্রতিমাটি পূর্ব অবস্থায় স্থাপন করিল, পরক্ষণেই উহা এ ভাবে অধোমুখে পড়িয়া গেলে, দ্বিতীয় বার তাহারা উহা
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।